Last Updated:
Heroic Rescue : নদীর স্রোতে ভেসে যাচ্ছিল হরিণটি। প্রাণপণ চেষ্টা করে ওই যুবকরা সাঁতরে পৌঁছে হরিণটিকে টেনে আনেন নদীর ধারে শুকনো জমিতে। ছুটে আসেন বন কর্মীরা।

ধূপগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধূরী : একদিকে একটানা বৃষ্টির জেরে জলঢাকা নদীর বন্যায় বিপর্যস্ত মাগুরমারী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। চারিদিকে জলমগ্ন। ঘরবাড়ি তলিয়ে গিয়েছে জলের তলায়। ঠিক সেই সময় নিজের জীবনের কথা না ভেবে একদল সাহসী যুবক ঝাঁপিয়ে পড়লেন উত্তাল নদীতে। বন্যার জলে ঢুবতে থাকা একটি হরিণকে বাঁচাতে প্রাণ হাতে নিলেন তাঁরা।
মাগুরমারীর ডোকসাপাড়া এলাকায় এই হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে। ভুটান ও সিকিম পাহাড় থেকে নামা প্রবল জলে জলঢাকা নদী ফুলে-ফেঁপে উঠেছে। নদীর স্রোতে ভেসে যাচ্ছিল হরিণটি। প্রাণপণ চেষ্টা করে ওই যুবকরা সাঁতরে পৌঁছে হরিণটিকে টেনে আনেন নদীর ধারে শুকনো জমিতে।
খবর পেয়ে মরাঘাট রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তখন গ্রামবাসীরা আহত হরিণটিকে তুলে দেন বনকর্মীদের হাতে। তারপর ওই হরিণটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। বনকর্মীরা জানিয়েছেন, চিকিৎসার পর হরিণটিকে পুনরায় জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে।
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
October 05, 2025 11:14 PM IST



