03

বন্দি মুক্তি: চুক্তির কিছু বিষয় সাংবাদিকদের জানিয়েছেন এক ইজরায়েলি কর্মকর্তা। অবশ্য হামাস এই নিয়ে মুখ খোলেনি। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ৩৩ জন বন্দিকে মুক্তি দেওয়া হতে পারে। এর মধ্যে শিশু, মহিলা, মহিলা সেনা কর্মী, ৫০ বছরের বেশি বয়সী পুরুষ, আহত এবং অসুস্থরা রয়েছেন। ইজরায়েল মনে করে, বন্দিদের বেশিরভাগই জীবিত।



