
ভিটামিন ই, সি, বি১, বি২, আয়রন, জ়িঙ্ক, সেলেনিয়াম, ম্যাগনেশিয়াম থাকায় এটি চুলের বৃদ্ধিতে বিশেষ ভাবে সাহায্য করে। চুল ঝরা বন্ধ করে। ভৃঙ্গরাজে থাকে ফাইটোস্টেরল। যার মধ্যে পাওয়া যায় সিন্নামিক অ্যাসিড, পলিফেনলস। শক্তিশালী এই অ্যান্টিঅক্সিড্যান্ট চুল ঝরা রুখতে, স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এতে পাওয়া যায় ফ্যাটি অ্যাসিড, যা চুলের আর্দ্রতা ধরে রাখতে, মসৃণ এবং সুন্দর রাখতে সাহায্য করে।


