Last Updated:
গুরুগ্রামে পৈশাচিক ঘটনা! মানেসার গ্রামের কাছে কুন্ডলি–মানেসর–পালওয়াল এক্সপ্রেসওয়ে (কেএমপি)-র অনতিদূরে উদ্ধার হল এক নাবালিকার দেহাংশ। পুলিশের অনুমান, এই নরশংস খুনের নেপথ্যে হয়তো বা রয়েছে তন্ত্রসাধনার মতো অন্ধবিশ্বাস।

গুরুগ্রাম: গুরুগ্রামের পৈশাচিক ঘটনা! মানেসার গ্রামের কাছে কুন্ডলি–মানেসর–পালওয়াল এক্সপ্রেসওয়ে (কেএমপি)-র অনতিদূরে উদ্ধার হল এক নাবালিকার দেহাংশ। পুলিশের অনুমান, এই নরশংস খুনের নেপথ্যে হয়তো বা রয়েছে তন্ত্রসাধনার মতো অন্ধবিশ্বাস।
পুলিশের তরফে জানানো হয়েছে, এক্সপ্রেসওয়ের কাছ থেকে এক নাবালিকার কাটা মাথা, বা পা এবং চুলের বিনুনি উদ্ধার করা হয়। ফরেনসিক দল জানিয়েছে, নাবালিকার বয়স সম্ভবত ৬ থেকে ১০ বছরের মধ্যে। তন্ত্রসাধনার কারণেই হয়তো তাকে বলি দেওয়া হয়। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ধারাল কোনও অস্ত্রের কোপে নাবালিকার দেহ থেকে কেটে নেওয়া হয় মাথা, পা। বুধবার সকালে এক চাষি প্রথম মাঠের মধ্যে নাবালিকার দেহাংশ পড়ে থাকতে দেখেন। তিনিই প্রথম পুলিশকে জানান। তদন্তকারীদের অনুমান, দেহাংশ উদ্ধারের অন্তত ৩-৪ আগে খুন করা হয়েছে মেয়েটিকে।
গুরুগ্রামের পুলিশে একটি এফআইআর দায়ের হয়েছে। জোরকদমে চলেছে তদন্ত। নাবালিকার পরিচয় জানতে মরিয়া পুলিশ। আশাপাশের সব থানাকে সতর্ক করা হয়েছে।
Kolkata,West Bengal
November 23, 2025 2:21 PM IST


