04

সার্কুলারে রিজার্ভ ব্যাঙ্ক কী বলেছে: এই বিষয়ে ৩০ সেপ্টেম্বর একটি সার্কুলার জারি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সোনা এবং সোনার গয়না বন্ধক রেখে ঋণ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হচ্ছে বলে ইঙ্গিত দেওয়া হয় তাতে। গোল্ড লোনের সোর্সিং, মূল্যায়ন, স্বচ্ছতা, লোন টু ভ্যালু অনুপাত এবং কতটা ঝুঁকি রয়েছে খতিয়ে দেখার পর এই বিষয় নিয়ে সার্কুলার জারি করে। শুধু তাই নয়, আরবিআই স্পষ্ট জানিয়ে দেয়, শুধু আংশিক অর্থপ্রদান করে গোল্ড লোনের কার্যক্রম চালিয়ে যাওয়াটা মারাত্মক ভুল।