Gangasagar Mela 2025: পুণ্যার্থীদের ফেলে দেওয়া বর্জ্য দিয়ে তৈরি হবে গঙ্গাসাগরের রাস্তা!

Gangasagar Mela 2025: পুণ্যার্থীদের ফেলে দেওয়া বর্জ্য দিয়ে তৈরি হবে গঙ্গাসাগরের রাস্তা!

Last Updated:

Gangasagar Mela 2025: গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ফেলে দেয়া বর্জ্য পদার্থ দিয়েই তৈরি হবে গঙ্গাসাগরের রাস্তা

X

Gangasagar Mela 2025: পুণ্যার্থীদের ফেলে দেওয়া বর্জ্য দিয়ে তৈরি হবে গঙ্গাসাগরের রাস্তা!

প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি হচ্ছে পিচ

গঙ্গাসাগর: গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ফেলে দেয়া বর্জ্য পদার্থ দিয়েই তৈরি হবে রাস্তা।কথায় বলে ‘সব তীর্থ cবারবার গঙ্গাসাগর একবার’। অর্থাত্‍ সব তীর্থে বারবার গিয়ে যে পূণ্যলাভ হয় গঙ্গাসাগর মেলায় মাত্র একবার এসে সেই পরিমাণ পূণ্যলাভ করা সম্ভব।

অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই তীর্থস্থান। গঙ্গা নদী এখানে সাগরে এসে মিশেছে। তাই এই স্থানের নাম গঙ্গাসাগর। সাগরের কপিলমুনির আশ্রম প্রাঙ্গনে এবার ৮ জানুয়ারি শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা, চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে ‘ঠান্ডা’ ফল কোনটি…? নাম শুনলেই ‘অবাক’ হয়ে যাবেন, শিওর!

চলতি বছর ইতিমধ্যেই ৪৫ লক্ষের বেশি পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরেছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মকর সংক্রান্তির স্নান উপলক্ষে এলাহাবাদে আয়োজিত কুম্ভ মেলার পরে সবথেকে বড় মেলা হল এই গঙ্গাসাগর মেলা। আর এই উত্‍সব উপলক্ষ্যে দেশের নানান প্রান্ত থেকে প্রচুর মানুষ জড়ো হন এই সাগরের সৈকতে।

এত মানুষের সমাগম হওয়ার কারণে সাগর চত্বরে প্রচুর ময়লা আবর্জনা এই সময় জড়ো হয়। সেই কথা মাথায় রেখে এক স্বেচ্ছাসেবী সংস্থা এবার বিশেষ উদ্যোগ নিয়েছে।আর্বজনাকে রিসাইকেলিং করে কীভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র বানানো যায়, তা নিয়ে একটি কর্মশালা হচ্ছে ৷

আরও পড়ুন: পাকিস্তানের জাতীয় ‘পশু’ কী জানেন…? শুনলেই চমকাবেন ‘নাম’! সাপকে চিবিয়ে খায় এই ‘প্রাণী’

মেলা শেষের পরে কাচের বোতল, পুরানো কাপড় এবং অন্যান্য জিনিস সৈকত থেকে সংগ্রহ করা হবে । ফেলে দেওয়া জিনিস যে আবারও পুনর্ব্যবহার করা যায়। এমনকি গঙ্গাসাগরে পুণ্যার্থীদের বর্জ্য পদার্থ ব্যবহার করে নির্মাণ করা হবে গঙ্গাসাগরের বিভিন্ন রাস্তা এমনটাই জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী করবে।

অনিতা মাইতি বালা তিনি জানান, গঙ্গাসাগর মেলা ২০২৫ উপলক্ষে জানুয়ারি মাস থেকেই গঙ্গাসাগরের ভিড় জমিয়েছে তীর্থযাত্রীরা আর এই তীর্থযাত্রীদের ফেলে দেয়া বর্জ্য নিয়ে আমাদের এই মহান কর্মযজ্ঞ। তীর্থযাত্রীদের ফেলে দেওয়া বর্জ্য এখানে এনে পুনর্ব্যবহার করে জৈব সার থেকে শুরু করে কাচের জিনিসপত্র এমনকি গঙ্গাসাগরে বিভিন্ন রাস্তার ক্ষেত্র এই বর্জ্য পদার্থ পুনর্ব্যবহার ‌যোগ্যকরে তোলা হচ্ছে। এই মহান কর্মযজ্ঞে ২০০র বেশি কর্মী কর্মরত। নামখানা থেকে গঙ্গাসাগর পর্যন্ত ৮ টি ইউনিটে এই মহান কর্মযজ্ঞ চালানো হচ্ছে। কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিনিয়ত এই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছেএবং প্রতিনিয়ত স্যানিটাইজ করা হচ্ছে।

সুমন সাহা

Next Article

West Bengal news: দুধের গাড়িতে ওটা কী! লক্ষাধিক টাকার নিষিদ্ধ বস্তু দেখেই চক্ষু চড়কগাছ পুলিশের

Scroll to Top