Fuchka Food Poisoning : ফুচকার মুচমুচে স্বাদেই আতঙ্ক! একসঙ্গে অসুস্থ ৩৫, বমি-ডায়রিয়ায় কাহিল মানুষ

Fuchka Food Poisoning : ফুচকার মুচমুচে স্বাদেই আতঙ্ক! একসঙ্গে অসুস্থ ৩৫, বমি-ডায়রিয়ায় কাহিল মানুষ

Last Updated:

Fuchka Food Poisoning : ফুচকা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন অন্তত ৩৫ জন গ্রামবাসী। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মাধবপুরের বেলগেড়িয়ার ঘটনা।

হাসপাতাল।Fuchka Food Poisoning : ফুচকার মুচমুচে স্বাদেই আতঙ্ক! একসঙ্গে অসুস্থ ৩৫, বমি-ডায়রিয়ায় কাহিল মানুষ
হাসপাতাল।

চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তী : ফুচকা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন অন্তত ৩৫ জন গ্রামবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার সন্ধ্যায় গ্রামের অনেকে ফুচকা খান। এরপর রাতের পর থেকেই একে একে সকলের বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দিতে থাকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মাধবপুরের বেলগেড়িয়ায়।

এই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১৫ জন। অসুস্থদের মধ্যে ১৫ জনকে তড়িঘড়ি ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের গ্রামেই প্রাথমিক চিকিৎসা চলছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

Scroll to Top