Free Health Check-Up: বিনা চিকিৎসায় আর মরতে হবে না প্রত্যন্তের মানুষদের! চালু হচ্ছে ভ্রাম্যমান স্বাস্থ্যযান, বিনামূল্যে মিলবে প্রাথমিক থেকে জরুরি স্বাস্থ্য পরিষেবা

Free Health Check-Up: বিনা চিকিৎসায় আর মরতে হবে না প্রত্যন্তের মানুষদের! চালু হচ্ছে ভ্রাম্যমান স্বাস্থ্যযান, বিনামূল্যে মিলবে প্রাথমিক থেকে জরুরি স্বাস্থ্য পরিষেবা

Last Updated:

North 24 Parganas Free Health Check-Up: সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম ও সীমান্ত এলাকার মানুষদের জন্য চালু হল ভ্রাম্যমান স্বাস্থ্যযান। দোরগোড়ায় পৌঁছে যাবে প্রাথমিক থেকে জরুরি নানা স্বাস্থ্য পরিষেবা। বিনামূল্যেই করতে পারবেন রক্ত পরীক্ষা, ইসিজি-সহ একাধিক শারীরিক পরীক্ষা।

+

Free Health Check-Up: বিনা চিকিৎসায় আর মরতে হবে না প্রত্যন্তের মানুষদের! চালু হচ্ছে ভ্রাম্যমান স্বাস্থ্যযান, বিনামূল্যে মিলবে প্রাথমিক থেকে জরুরি স্বাস্থ্য পরিষেবা

ভ্রাম্যমান স্বাস্থ্যযান

সন্দেশখালি, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: সীমান্ত ও সুন্দরবনে শুরু হল মোবাইল হেলথ সার্ভিস, বিনামূল্যে রক্ত পরীক্ষা থেকে ইসিজি। গ্রামে গ্রামে পৌঁছবে ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা। শহর ও ব্লক হাসপাতালের পরিষেবা সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকলেও উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার সীমান্ত ও সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের কাছে চিকিৎসা এখনও দূরের স্বপ্ন। সময়মতো স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছনো তাদের পক্ষে প্রায়ই অসম্ভব হয়ে ওঠে। সেই সমস্যাকে দূর করতেই শুরু হচ্ছে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র – যা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে প্রাথমিক থেকে জরুরি নানা স্বাস্থ্য পরিষেবা।

এই ভ্রাম্যমান স্বাস্থ্যযান প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট গ্রামে পৌঁছবে। সঙ্গে থাকবেন চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও দক্ষ টেকনিশিয়ানরা। কোথায়, কবে এই পরিষেবা মিলবে তা আগে থেকেই পঞ্চায়েত, ব্লক, প্রশাসনের উদ্যোগে জানিয়ে দেওয়া হবে মাইকিং প্রচারে।

আরও পড়ুনঃ আদিবাসী জনজাতির পাশে প্রশাসন! রাজ্য সরকারের পরিষেবা পৌঁছে দিতে পাঁশকুড়ায় ‘দুয়ারে শিবির’

এ বিষয়ে বসিরহাট স্বাস্থ্য জেলার উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল কুমার বিশ্বাস জানান, যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল, সেখানেই এই স্বাস্থ্য পরিষেবা সবচেয়ে বেশি প্রয়োজন। তাই বিশেষ পরিকল্পনা অনুযায়ী ভ্রাম্যমান স্বাস্থ্যযানগুলো গ্রামাঞ্চলে পৌঁছে যাবে। তিনি আরও বলেন, বেসরকারি ল্যাব বা পরীক্ষাকেন্দ্রে যে পরীক্ষাগুলিতে সাধারণত বেশি খরচ হয়, সেগুলো এখন মানুষ বিনামূল্যেই পেয়ে উপকৃত হবেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

আগামী দিনে মোবাইল এক্স-রে সুবিধাও যুক্ত করার চিন্তাভাবনা চলছে। এই উদ্যোগের ফলে বহু প্রান্তিক মানুষ নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা ও চিকিৎসার আওতায় আসবেন – এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। স্বাস্থ্য পরিষেবাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই প্রয়াস, সীমান্ত ও সুন্দরবন এলাকার সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Free Health Check-Up: বিনা চিকিৎসায় আর মরতে হবে না প্রত্যন্তের মানুষদের! চালু হচ্ছে ভ্রাম্যমান স্বাস্থ্যযান, বিনামূল্যে মিলবে প্রাথমিক থেকে জরুরি স্বাস্থ্য পরিষেবা

Scroll to Top