Last Updated:
Football Tournament: তিন দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় বীরভূম, দু’ই বর্ধমান ও ঝাড়খণ্ডের মোট ১৬টি দল। ফাইনালের ম্যাচ দেখতে মাঠে হাজার হাজরা দর্শক। ১৬ দলের লড়াই পেরিয়ে সেরার মুকুট ভালুকতোড়ের মাথায়। জানুন ফাইনালের রোমাঞ্চকর কাহিনি।
বারাবনের মাঠে ফাইনাল ম্যাচ
খয়রাশোল, বীরভূম, সুদীপ্ত গড়াই: বাঙালির শ্রেষ্ঠ খেলা ফুটবল আজ যখন প্রায় বিলুপ্তির পথে, তখনও খয়রাশোল ব্লকের বারাবন গ্রামের ‘বারাবন মিলন সংঘ’ গত ৩৪ বছর ধরে অক্লান্তভাবে ধরে রেখেছে এই ঐতিহ্য। এবছরও তার অন্যথা হয়নি। বারাবন গ্রামের মাঠে এবারও জমে উঠেছিল বাঙালির প্রিয় খেলা ফুটবল। সোমবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে দুরন্ত পারফর্মেন্সে ভালুকতোড় আল আমিন সংঘ ১-০ গোলে দুবরাজপুরের আদমপুর রফিউল একাদশকে পরাজিত করে জয় করে নেয় ৩৪’তম বারাবন নক-আউট ফুটবল প্রতিযোগিতার শিরোপা।
প্রতিযোগিতার আয়োজক বারাবন মিলন সংঘ। টানটান উত্তেজনায় ভরপুর খেলাটি দেখতে মাঠে ভিড় জমায় কয়েক হাজার দর্শক। ম্যাচের একমাত্র গোলেই জয় ছিনিয়ে নেয় ভালুকতোড়। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেয় বীরভূম, দু’ই বর্ধমান ও ঝাড়খণ্ডের মোট ১৬টি দল। বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হয় ১ লক্ষ ১ হাজার টাকা ও একটি আকর্ষণীয় ট্রফি। রানার্স দল পায় ৭৫ হাজার টাকা ও ট্রফি। এ ছাড়াও ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ এবং বেস্ট গোলকিপার এই তিন বিভাগে সেরা খেলোয়াড়দের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজক ক্লাবের সভাপতি সেখ রকিব ও সম্পাদক নিজামুদ্দিন খান জানান, ভবিষ্যতেও এই প্রতিযোগিতা আরও বড় আকারে আয়োজনের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে শঙ্কর গড়াই ঘোষণা করেন, খেলার মাঠের উন্নতির জন্য তিন লক্ষ টাকা অনুদান দেবেন, যা মাঠের পরিকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে।
Birbhum,West Bengal
November 04, 2025 9:15 PM IST
Football Tournament: তিন দিনের জমাটি ফুটবল ম্যাচ! ১৬টি দল টপকে সেরা ভালুকতোড়, রয়েছে আকর্ষণীয় পুরস্কার, ঐতিহ্য ধরে রেখেছে বীরভূমের গ্রাম