
Last Updated:
Fire Accident: খড়দহে প্লাস্টিকের গোডাউন আগুন। খড়দহ রহড়া থানার অন্তর্গত ডাঙ্গাডিংলা এলাকায় শিল্প তালুকের ভিতরে প্লাস্টিকের গোডাউন-সহ পার্শ্ববর্তী কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি কারখানায় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।
সুবীর দে,খড়দহঃ খড়দহে প্লাস্টিকের গোডাউন আগুন। খড়দহ রহড়া থানার অন্তর্গত ডাঙ্গাডিংলা এলাকায় শিল্প তালুকের ভিতরে প্লাস্টিকের গোডাউন-সহ পার্শ্ববর্তী কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি কারখানায় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।
ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোর রাত থেকে এখনও পর্যন্ত এলাকায় আগুন জ্বলছে।অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন।
সূত্রের খবর, কীসের থেকে এই আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল ও রহড়া থানার পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা। খড়দহে এবং পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ এই কারখানায় কাজ করত বলে খবর। তবে, ভোররাতে আগুন লাগার কারণে কোনও হতাহত হয়নি বলে পুলিশ সূত্রের খবর।
Kolkata,West Bengal
January 27, 2025 11:45 AM IST
Fire in Train: ফের ট্রেনে আতঙ্ক! শিয়ালদহ শাখার ট্রেনে আগুন, শিয়ালদহ শাখার ট্রেনে আগুন, ধোঁয়া দেখে থেমে যায় ট্রেন!