Fire Accident: বিসর্জনের ডিউটি করার সময় পায়ে আগুন! গুরুতর জখম ২ পুলিশকর্মী, ঝলসে গেল পা

Fire Accident: বিসর্জনের ডিউটি করার সময় পায়ে আগুন! গুরুতর জখম ২ পুলিশকর্মী, ঝলসে গেল পা

Last Updated:

Fire Accident: জানা যাচ্ছে, একটি ক্লাবের বিসর্জনের শোভাযাত্রার সঙ্গে কর্তব্যরত অবস্থায় ছিলেন ওই দুই পুলিশকর্মী। বিসর্জনে বাইরে থেকে আসা একটি দল আগুনের খেলা দেখাচ্ছিল। সেখান থেকেই ঘটে বিপত্তি।

Fire Accident: বিসর্জনের ডিউটি করার সময় পায়ে আগুন! গুরুতর জখম ২ পুলিশকর্মী, ঝলসে গেল পা
আহত দুই পুলিশকর্মী

সিউড়ি, বীরভূম, সুপ্রতিম দাসঃ কালী প্রতিমা বিসর্জনের সময় ঘটল বিপদ! ডিউটি করার সময় পা পুড়ে গেল দুই মহিলা পুলিশকর্মীর। বীরভূমের সিউড়িতে এই ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, সিউড়ির একটি ক্লাবের বিসর্জনের শোভাযাত্রার সঙ্গে কর্তব্যরত অবস্থায় ছিলেন ওই দুই পুলিশকর্মী। বিসর্জনে বাইরে থেকে আসা একটি দল আগুনের খেলা দেখাচ্ছিল। সেখান থেকেই ঘটে বিপত্তি।

ওই দলের হাতের স্পিরিটের বোতল ওই দুই মহিলা পুলিশকর্মীর পায়ে পড়ে যায়। পাশে আগুনের খেলা চলায় মুহুর্তের মধ্যে দুই উর্দিধারীর পায়ে আগুন ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি দু’জনের পায়ের আগুন নিভিয়ে তাঁদের চিকিৎসার জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আগুনের খেলা দেখানো দলের স্পিরিটের বোতল দু’জনের পায়ে পড়ে যাওয়ায় বিপদ ঘটে। এরপর তড়িঘড়ি দু’জনের পায়ের আগুন নিভিয়ে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার জন্য দুই মহিলা পুলিশকর্মীকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

Scroll to Top