
Last Updated:
স্বামী-সন্তান নিয়ে সংসার। স্বামী পেশায় টোটো চালক ও সন্তান হোম ডেলিভারির পেশায় যুক্ত।
এক গৃহ বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো৷ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের নতুন বাস স্টান্ড এলাকায়। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম পুলিশ মর্গে পাঠিয়ে দিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই গৃহ বধূ নিজেই গায়ে আগুন লাগিয়ে অত্যহত্যা করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতা গৃহ বধুর নাম সুপর্ণা রানী সাঁতরা। সুপর্ণা দেবীর একটি সন্তানও রয়েছে।
স্বামী-সন্তান নিয়ে সংসার। স্বামী পেশায় টোটো চালক ও সন্তান হোম ডেলিভারির পেশায় যুক্ত। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী বাপি মুদি জানান বাড়ির এক ভাড়াটে দুপুরে হটাৎ আগুন লেগেছে বলে চিৎকার করেন৷
তখনই প্রতিবেশীরা বাড়ির সামনে গিয়ে দেখেন বাড়িটির সদর দরজা ও জানালা ভিতর থেকে লাগানো আছে৷ জানলার কাছে আগুন জ্বলছে। কোনও রকমে দরজা ভেঙে ভেতরে ঢোকা হয়৷ কিন্তু দূর্ভাগ্যবশত সুপর্ণা দেবী কে বাঁচানো সম্ভব হয়নি।
রাজু সিং
Kolkata,West Bengal
December 09, 2024 7:04 PM IST



