Last Updated:
Fake Identity Cards: জেরক্সের দোকানের আড়ালে রমরমিয়ে চলত ভুয়ো পরিচয় পত্র বানানোর কাজ ফেসবুক মার্কেটপ্লেসে অ্যাড দিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হতো বাংলাদেশীদের।

কলকাতাঃ জেরক্সের দোকানের আড়ালে রমরমিয়ে চলত ভুয়ো পরিচয় পত্র বানানোর কাজ ফেসবুক মার্কেটপ্লেসে অ্যাড দিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হতো বাংলাদেশীদের। চার থেকে পাঁচ হাজার টাকার বিনিময় তৈরি করে দেওয়া হতো আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড।
গত মাসে, জেরক্স সেন্টারের আড়ালে ভুয়ো আধার কার্ড তৈরির চক্রের হদিশ পায় পুলিশ। উত্তর 24 পরগনার মিনাখাঁর বকচোরা এলাকা থেকে এমনই অভিযোগ এসেছিল পুলিশের কাছে। অবশেষে অভিযান চালিয়ে ভুয়ো আধার কার্ড চক্রের পর্দা ফাঁস হয় এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 06, 2025 9:21 AM IST



