East Bardhaman News: জাঁকজমক ভাবে ছটপুজো অনুষ্ঠিত হল বর্ধমানের এই জায়গায় 

East Bardhaman News: জাঁকজমক ভাবে ছটপুজো অনুষ্ঠিত হল বর্ধমানের এই জায়গায় 

Last Updated:

সাত সকালে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উপস্থিতিতে পালিত হল ছট পুজো।

X

East Bardhaman News: জাঁকজমক ভাবে ছটপুজো অনুষ্ঠিত হল বর্ধমানের এই জায়গায় 

ছটপুজো 

পূর্ব বর্ধমান: সাত সকালে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উপস্থিতিতে পালিত হল ছট পুজো। বিগত এক দশকেরও বেশি সময় ধরে পূর্ব বর্ধমানের এই জায়গায় হয়ে আসছে ছট পুজোর অনুষ্ঠান। দীর্ঘদিনের এই রীতির অন্যথা হল না এইবারও। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত, দক্ষিণ শ্রীরামপুর বৈরাগী পাড়া মুড়িগঙ্গার পাড়ে ছট পুজো অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন উদ্যোক্তা তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমাদের এই ব্লকে শ্রীরামপুর ছাড়াও আরও বেশ কিছু জায়গায় ছট পুজো পালিত হয়। আমরা চেষ্টা করি এদের এই উৎসবে সামিল হওয়ার।” সারারাত জেগে থাকা। অপেক্ষা শুধুমাত্র প্রথম সূর্য কিরণের। ভোর হতেই সূর্যকে সাক্ষী রেখে প্রণাম। ছট পুজো উপলক্ষে এদিন ভোরে পুণ্যার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল জেলার বিভিন্ন নদীঘাট এবং জলাশয়গুলোতে।

আরও পড়ুন: হালকা শীতে বেড়ানোর জন্য অন্য স্বাদের জায়গা খুঁজছেন? তাহলে এই ঠিকানা আপনার জন্যই, রইল বিস্তারিত

একই সঙ্গে আনন্দ উৎসবে মেতে উঠলেন মানুষজন। সেরকমই পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর শ্রীরামপুরের মুড়িগঙ্গার পাড়েও ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল। জাঁকজমক ভাবে পালিত হল ছট পুজো। এই প্রসঙ্গে মন্ত্রী স্বপন দেবনাথ আরও জানিয়েছেন, “প্রত্যেক বছর সকলের জন্য পোশাক বিতরণের ব্যবস্থা করা হয়। গত ১৭ বছর ধরে অটো স্ট্যান্ডের এখানে ছট পুজোর আয়োজন করা হয়।”

আরও পড়ুন: এই লেবু ফিরিয়ে দেবে আপনার ভাগ্য, হাতে আসবে মোটা অঙ্কের টাকা

এদিনের ছট পুজো উপলক্ষ্যে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, পূর্ত কর্মদক্ষ পরিমল দেবনাথ, পঞ্চায়েত প্রধান রিতা দেবনাথ সহ আরও অনেকে।

বনোয়ারীলাল চৌধুরী

Scroll to Top