Last Updated:
East Bardhaman Blacksmith: আধুনিক যন্ত্রপাতির ভিড়ে সময়ের সঙ্গে সঙ্গে কমছে কামার ও কামার শিল্পের চাহিদা। আয় বহুগুণ কমেছে লোহার কারিগরদের।
কাস্তের ছবি
ভাতার, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: একসময় সারা বছরই থাকতো কর্মব্যস্ততা কিন্তু আজ আধুনিক যন্ত্রপাতির ভিড়ে সময়ের সঙ্গে সঙ্গে কমেছে তাদের চাহিদা। আগের থেকে অনেকটাই কমেছে আয়ও। বছরের অন্যান্য সময় সেভাবে চাহিদা না থাকলেও ধান কাটার মরশুমে শস্য গোলা পূর্ব বর্ধমানের এই ব্যবসায়ীদের আয় বেড়ে যায় দ্বিগুণ। এই সময় কৃষক ও ক্ষেতমজুরেরা ভিড় জমান এই দোকানে।
লোহা পেটানোর শব্দ, পোড়া গন্ধ, পোড়া লোহা থেকে বিচ্ছুরিত আগুনের স্ফুলিঙ্গ আর হাপরের শব্দ এক সময় ছিল কামার পাড়ার সাধারণ ছবি। কিন্তু তা আজ অতীত, আধুনিকতার যুগে অত্যাধুনিক যন্ত্রপাতির ভিড়ে হারিয়ে যাচ্ছে কামারশালা। পেশার সঙ্গে যুক্ত হতে চাইছে না নতুন প্রজন্ম। সারাবছর টেনেটুনে চলছে সংসার। আগের মতো আর নেই চাহিদা। তবে ধান কাটার সিজিনে কিছুটা হলেও মুখে হাসি ফোটে পেশার সঙ্গে যুক্ত কারিগরদের।
একদিকে, আধুনিক যন্ত্র সভ্যতা যেমন কৃষকের কাজকে করেছে দ্রুত ও সহজ, তেমনই তা সঙ্কটের মুখে দাঁড় করিয়েছে কামারশালার সঙ্গে যুক্ত মানুষদের। তবুও, ধান কাটার এই বিশেষ মরশুমটি পূর্ব বর্ধমানের কামারদের কাছে এখনও একটি বাৎসরিক আশীর্বাদ হিসেবেই আসে। এই সময়টুকুই যেন তাদের নতুন করে বাঁচার রসদ জোগায়, এই পেশাটির ঐতিহ্যকে আরও কিছুদিন ধরে রাখার জন্য।
Durgapur,Barddhaman,West Bengal
November 25, 2025 6:07 PM IST
East Bardhaman News: কমছে চাহিদা, তলানিতে আয়! তবুও ধান কাটার মরশুম এলেই ‘শস্য গোলা’র কামার শিল্পীদের মুখে হাসির ছটা, লক্ষ্মী আসে ঘরে



