Last Updated:
East Bardhaman News: অধিকর্তা এদিন আরও বলেন, ডাক বিভাগের সঞ্চয় প্রকল্প সহ বীমা প্রকল্পগুলি ফলপ্রসূ করতে আমরা এজেন্ট নিয়োগ করব। ডাকমেলার আয়োজন করে এদিন নভেম্বর মাসের কাজের সাফল্যে নিরিখে ডাক বিভাগের কর্মী থেকে এজেন্টদের পুরস্কৃত করা হয়।

কাটোয়া, পূর্ব বর্ধমান, রণদেব মুখোপাধ্যায়ঃ ডাকসেবা জনসেবার লক্ষ্যে ভারতের আর্থিক সুবিধার বলয়ের মধ্যে সাধারণ মানুষকে অন্তর্ভুক্তি করার প্রচেষ্টায় ডাক কর্মীদের বর্ধমান ডিভিশনের ডাক মেলার আয়োজন করল ডাক বিভাগ। দক্ষিণাঞ্চল ডাক বিভাগের অধিকর্তা ঋজু গঙ্গোপাধ্যায় এদিন বিভিন্ন কর্মী ও এজেন্টদের উদবুদ্ধ করেন। সেই সঙ্গেই নভেম্বর মাসের কাজের সাফল্যে নিরিখে ডাক বিভাগের কর্মী থেকে এজেন্টদের পুরস্কৃতও করা হয়।
ভারতের অর্থনৈতিক ব্যবস্থার সুরক্ষা থাকা সত্বেও গ্রামাঞ্চলের বহু মানুষ এখনও বেসরকারি অর্থনৈতিক সংস্থায় সঞ্চয় করে প্রতারিত হচ্ছেন। ডাক বিভাগের বিভিন্ন সঞ্চয় প্রকল্পের মাধ্যমে বেসরকারি অর্থনৈতিক সংস্থাকে ঠেকানো সম্ভব। ডাক কর্মীদের সক্রিয় হয়ে সাধারণ মানুষের কাছে যেতে হবে। শনিবার কাটোয়ার রবীন্দ্র ভবনে এসে এভাবেই ডাক বিভাগের বিভিন্ন কর্মী ও এজেন্টদের উদবুদ্ধ করলেন দক্ষিণাঞ্চল ডাক বিভাগের অধিকর্তা ঋজু গঙ্গোপাধ্যায়।
পুরস্কার পাওয়ার পর কর্মীরা বলেন, কাজের স্বীকৃতি পেলে কাজ করতে ভাল লাগে। কাটোয়ার রবীন্দ্র ভবনে বর্ধমান ডিভিশনের শতাধিক ডাককর্মী সহ এজেন্ট এদিনের ডাকমেলায় উপস্থিত ছিলেন।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
November 29, 2025 11:06 PM IST



