Last Updated:
Durga Puja 2025: শতবর্ষ পার করা দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের নুনগোলার পুজো দেখতে উপচে পড়ছে ভিড়। এই পুজো এবছর ১০৮ বছরে পদার্পণ করেছে। এবছর তাদের থিম রয়েছে “সৃষ্টিরূপেন”।
ডায়মন্ড হারবারের নুনগোলার পুজো ১০৮ বছরে পদার্পণ করল
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: শতবর্ষ পার করা দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের নুনগোলার পুজো দেখতে উপচে পড়ছে ভিড়। এই পুজো এবছর ১০৮ বছরে পদার্পণ করেছে। এবছর তাদের থিম রয়েছে “সৃষ্টিরূপেন”। ডায়মন্ড হারবারের পুরোনো পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো।
জীব সৃষ্টি তত্ব তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। সেই সঙ্গে মহামায়ার আদিশক্তির সম্পর্ক এবং প্রাণের যে তাত্ত্বিক ধারণা তা তুলে ধরা হয়েছে এখানে। এই পুজো নিয়ে প্রতিবছর সাধারণ মানুষজনের উৎসাহ উদ্দীপনা চরমে থাকে বলে জানিয়েছেন উদ্যোক্তাদের পক্ষ থেকে দেব চন্দন হালদার।
সকলে মিলে পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে মণ্ডপ তৈরি করলে তাহলে পরিবেশ ভাল থাকবে। আগামীদিনে গোটা ডায়মন্ড হারবার জুড়ে এমনটা হোক এটাই চান উদ্যোক্তারা। এই পুজো দেখতে ভিড় উপচে পড়ছে ইতিমধ্যেই।
মহালয়ার পর থেকেই মানুষজন আসছেন এখানে। ফলে লোকমুখে আরও ছড়িয়ে পড়ছে এই পুজোর কথা। এই পুজো নিয়ে স্থানীয় মানুষজন খুবই খুশি। খুশি বাইরে থাকা আসা দর্শনার্থীরাও। ডায়মন্ড হারবারের পুরোনো পুজো হওয়ায় এই পুজো বাড়তি গুরুত্ব পায় সব বছর। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ফলে লোকজন প্রচুর পরিমাণে আসছেন এই মণ্ডপ দর্শন করতে।
South Twenty Four Parganas,West Bengal
September 29, 2025 9:12 PM IST
Durga Puja 2025: শতবর্ষ পার করেছে ডায়মন্ড হারবারের ‘এই’ পুজো! মহালয়া থেকে কাতারে কাতারে আসছে দর্শনার্থী, মণ্ডপে কী এমন রয়েছে?



