Last Updated:
Durga Puja 2025: ৪৪১ বছর আগে শুরু হয়েছিল এই পুজো। এ বছর পুজো ৪৪১ তম বর্ষে পদার্পণ করেছে ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো। পুজোর জৌলুস কমলেও, এখনো তার বনেদিয়ানাতে এতটুকু ঘাটতি পড়েনি। সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে ক্যানিংয়ের ভট্টাচার্য বাড়িতে।
ক্যানিংয়ের ভট্টাচার্য বাড়ির প্রতিমা
ক্যানিং, সুমন সাহা: পূর্ববঙ্গের ঢাকার বিক্রমপুর বাইনখাঁড়া গ্রামে ৪৪১ বছর আগে শুরু হয়েছিল এই পুজো। এ বছর পুজো ৪৪১ তম বর্ষে পদার্পণ করেছে ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো। পুজোর জৌলুস কমলেও, এখনও তার বনেদিয়ানাতে এতটুকু ঘাটতি পড়েনি। সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে ক্যানিংয়ের ভট্টাচার্য বাড়িতে। শহরতলির থিমের পুজোকে টেক্কা দিয়ে প্রতিদিন রীতিমতো দর্শকদের ভিড় জমে দুর্গা দর্শনের জন্য। প্রায় ৪৪১ বছর আগে বাংলাদেশে এই ভট্টাচার্যদের বংশধররা শুরু করেছিলেন মা দুর্গার পূজা।
আর পাঁচটা জমিদার বাড়ির মতই সাবেকি মতে পুজো শুরু হয়েছিল সেখানে। পাঁঠা বলি, মহিষ বলিও হত। কিন্তু পূজা শুরুর প্রায় শতাধিক বছর পর এই ভট্টাচার্য বাড়িতে ঘটে দুর্ঘটনা। পরিবারের সদস্যদের কথায়, বাড়িতে দেবী দুর্গার মন্দিরের পাশে ছিল দেবী মনসার মন্দির। পুরোহিত মহাশয় মনসা পুজো করে দুর্গা পুজো করতে এলে একটি কাক মনসা মন্দিরের ঘি-য়ের প্রদীপের পলতে নিয়ে উড়ে যাওয়ার সময় দুর্গা মন্দিরের শনের চালে সেটি পড়ে যায়। আর তাতেই পুড়ে যায় দুর্গা মন্দির। এরপর এই বাড়ির মানুষজন ভাবেন দেবী দুর্গা বোধহয় তাঁদের পুজো আর চাইছেন না। সেই মোতাবেক পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তাঁরা।
Kolkata,West Bengal
September 20, 2025 11:33 PM IST
Durga Puja 2025: অতীতে পূর্ববঙ্গের ঢাকা বিক্রমপুর থেকে এপারের ক্যানিং, ভট্টাচার্য বাড়ির দুর্গা পুজোয় ঐতিহ্যে মিশে যায় সাবেকিয়ানা



