Last Updated:
Dumdum Arrest: কল সেন্টারের আড়ালে বিপুল অঙ্কের সাইবার প্রতারণা। দমদমের একটি বাড়িতে চলত মূলত বেআইনি এই কল সেন্টার। ঘটনার জেরে ইতিমধ্যেই ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কলকাতাঃ কল সেন্টারের আড়ালে বিপুল অঙ্কের সাইবার প্রতারণা। দমদমের একটি বাড়িতে চলত মূলত বেআইনি এই কল সেন্টার। ঘটনার জেরে ইতিমধ্যেই ১৭ জনকে আটক এবং দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, অফিসের মতোই দিনের বেলায় এসে রাতে সবাই চলে যেত, রাতে ফাঁকাই থাকত বাড়ি। দরজা-জানলা বন্ধ করে অফিস চলত, তবে অনেকের কাছেই এদের কার্যকলাপ সন্দেহজনক লাগত।
পুলিশকর্মীর বাড়িতেই সাইবার প্রতারকদের ডেরা। কল সেন্টারের আড়ালে বিপুল অঙ্কের সাইবার প্রতারণা। দমদম বিমানবন্দর সংলগ্ন এলাকায় একটি বাড়ি থেকে মূলত এই বেআইনি কল সেন্টার চলত। সোমবার রাতে ব্যারাকপুর কমিশনারেটের সঙ্গে যৌথ অভিযানে মোট ১৭ জনকে আটক এবং ২ জনকে গ্রেফতার করেছে পাঁশকুড়া থানার পুলিশ।
আরও পড়ুনঃ বরফের মতো গলে পেটের চর্বি! বিনা খরচের এই ঘরোয়া জুস বাড়ায় ত্বকের জেল্লা, জানুন কীভাবে খাবেন
এলাকাবাসীর দাবি, অফিসের মতোই দিনেরবেলায় এসে রাতে সবাই চলে যেত, রাতে ফাঁকাই থাকত বাড়ি। দরজা জানলা বন্ধ করে অফিস চলত, তবে অনেকের কাছেই এদের কার্যকলাপ সন্দেহজনক লাগত। বাড়ির মালিক নিরুপম চট্টোপাধ্যায় পুলিশকর্মী হিসেবে এলাকায় পুরোনো পরিচিত হলেও, এখানে ভাড়াটে বা কাজ করা কারও সঙ্গেই কোনও পরিচয় ছিল না এলাকার বাসিন্দাদের।
জানা গিয়েছে, পাঁশকুড়া থানা মোট দু’জনকে গ্রেফতার করেছে। একজন মহিলাকে আগে উত্তরপাড়া থেকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জেরা করেই এই বেআইনি কল সেন্টারের হদিশ মেলে। সোমবার অভিযান চালিয়ে কল সেন্টারের মালিককে গ্রেফতার করে। বাকি ১৭ জন মহিলা টেলিকলারকে আটক করেছে পুলিশ।
Kolkata,West Bengal
February 11, 2025 9:55 AM IST
Fire in Kolkata: তারাতলা এলাকার ঝুপড়িতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৩০টি ঝুপড়ি… ঘরছাড়া বহু পরিবার


