
উত্তরে হাওয়ার দাপট রয়েছে দক্ষিণে। তার জেরে সন্ধ্যে নামতেই কামড় বসাচ্ছে শীত। চলতি সপ্তাহে তাপমাত্রা একই রকম থাকবে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও নামতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ,পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা গুলিতে শীতের অনুভূতি যথেষ্ট বেশি রয়েছে। তবে বৃষ্টি পাকাপাকিভাবে বিদায় নিয়েছে। এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।


