Digha in Temple: দিঘার মুকুটে নয়া পালাক! চন্দননগরের আলোয় সেজেছে দিঘার জগন্নাথ মন্দির চত্বর

Digha in Temple: দিঘার মুকুটে নয়া পালাক! চন্দননগরের আলোয় সেজেছে দিঘার জগন্নাথ মন্দির চত্বর

Last Updated:

Digha in Temple: জগন্নাথের থিমে চন্দননগরের আলোয় সেজেছে দিঘার জগন্নাথ মন্দির চত্বর। জগন্নাথদেবের থিমে চন্দননগরের আলোক শিল্পী সাজিয়ে তুলছেন দিঘার সমুদ্র সৈকত থেকে মন্দির চত্বর।

* আলোর মালায় সেজেছে দীঘাDigha in Temple: দিঘার মুকুটে নয়া পালাক! চন্দননগরের আলোয় সেজেছে দিঘার জগন্নাথ মন্দির চত্বর
* আলোর মালায় সেজেছে দীঘা

দিঘাঃ জগন্নাথের থিমে চন্দননগরের আলোয় সেজেছে দিঘার জগন্নাথ মন্দির চত্বর। জগন্নাথদেবের থিমে চন্দননগরের আলোক শিল্পী সাজিয়ে তুলছেন দিঘার সমুদ্র সৈকত থেকে মন্দির চত্বর। চন্দননগরের আলোকসজ্জায় সেজে উঠছে মন্দির চত্বর থেকে দিঘার রাস্তা ও সমুদ্র সৈকত। এই কাজের বরাত পেয়েছেন চন্দননগরের আলোক শিল্পী জয়ন্ত দাস। বিগত একমাস ধরে জগন্নাথ মন্দিরের আলোর কাজ করছেন শিল্পী।

আরও পড়ুনঃ আর কিছুক্ষণের অপেক্ষা! দিঘায় তুঙ্গে প্রস্তুতি! মঙ্গলে শুরু মহাযজ্ঞ, বুধে দ্বারোদঘাটন! 

পূর্ব মেদিনীপুরের দিঘার কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে লাগানো হয়েছে এই আলো। নিউ দিঘা থেকে ওল্ড দিঘা পর্যন্ত সুউচ্চ আলোর গেট ও কাঠামো তৈরি করা হয়েছে । জগন্নাথ, বলরাম ও সুভদ্রার আদলে আলোর নকশা তুলে ধরা হয়েছে দিঘার রাস্তায় । কোনওটা লোহার স্ট্রাকচারে এলইডি স্ট্রিপ, কোথাও গ্লোসাইন দিয়ে বিভিন্ন রকমের আলোর থিমে রয়েছে জগন্নাথদেব। আলোর মাধ্যমে তাঁর পাশে অস্ত্র, ফুল ও শঙ্খের ছবি ফুটিয়ে তোলা হয়েছে ।

চন্দননগরের আলোক শিল্পী জয়ন্ত দাস বলেন, “আলোর কাঠামোগুলো তৈরি করতে আমাদের কর্মীরা কয়েক মাস ধরে নিরলস পরিশ্রম করেছেন। আলো দিয়ে জগন্নাথ দেব, মন্দির, শঙ্খ, পুজোর নানা উপকরণ ইত্যাদি তৈরি করা হয়েছে। আশা করছি মানুষের ভালো লাগবে। নতুন ধরনের আলো ব্যবহার করা হয়েছে যার উজ্জ্বলতা অনেক বেশি।”

শুধু আলোর তোরণই নয়, ১৫০ টি জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার অনুকরণে আলোর বোর্ড লাগানো হয়েছে দিঘার সমুদ্র সৈকত জুড়ে। এছাড়াও লাইট পোস্টে চৈতন্যদেবকে ফুটিয়ে তোলা হয়েছে আলোর মাধ্যমে।

আরও পড়ুনঃ মিনাখাঁয় বেপরোয়া বাস ইঞ্জিন ভ্যান-সহ একাধিক জায়গায় ধাক্কা! মৃত ১,আশঙ্কাজনক ১০

সোনালি ও বিভিন্ন রঙের আলোয় ভরে গিয়েছে দিঘার সমুদ্র সৈকত, যা দেখতে এখনই ভিড় জমাচ্ছেন পর্যটকরা । মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি দিঘায় ঘুরতে আসা ভক্ত ও পর্যটকরা অভিভূত হচ্ছেন আলোর রোশনাই দেখে । প্রায় 6 কিলোমিটার রাস্তা জুড়ে বিভিন্ন ধরনের আলো লাগানো হয়েছে । উদ্বোধনের দু’দিন আগে সমস্ত কাজ সম্পূর্ণ করা হয়েছে । সেই কারণে জোরকদমে কাজ চলছে । 36 থেকে 40 ফুটের 8টি লোহার গেট লাগানো হয়েছে । রাস্তার দু’পাশে 150টি আলোর বোর্ড দেওয়া হয়েছে । রাস্তার এক কিলোমিটার জুড়ে এলইডি লাইটের সিলিং করা হয়েছে ।

Next Article

Accident: মিনাখাঁয় বেপরোয়া বাস ইঞ্জিন ভ্যান-সহ একাধিক জায়গায় ধাক্কা! মৃত ১,আশঙ্কাজনক ১০

Scroll to Top