Digha: ইটে ইটে গাঁথা ইতিহাস, দিঘার পাশেই এই সুপ্রাচীন মন্দির রয়েছে জানতেন? ছোট্ট ছুটিতে ঘুরে আসুন

Digha: ইটে ইটে গাঁথা ইতিহাস, দিঘার পাশেই এই সুপ্রাচীন মন্দির রয়েছে জানতেন? ছোট্ট ছুটিতে ঘুরে আসুন

Last Updated:

Digha: পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা। তবে দিঘায় এলে, এবার দিঘার পাশেই মীরগোদা গ্রামে আসুন। এই গ্রামের মধ্যে কয়েক হাজার বছরের পুরানো মন্দির।

X

Digha: ইটে ইটে গাঁথা ইতিহাস, দিঘার পাশেই এই সুপ্রাচীন মন্দির রয়েছে জানতেন? ছোট্ট ছুটিতে ঘুরে আসুন

দিঘার কাছে লঙ্কেশ্বরী মন্দির

দিঘা: পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী দিঘা। সারা বছর এই পর্যটকদের উপচে পড়া ভিড় লেগে থাকে দিঘায়। দিঘা পৌঁছে পর্যটকরা শুধুমাত্র সমুদ্রের জলে স্নান নয়, পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। তবে এবার দিঘায় এলে দিঘার পাশে এই গ্রামেই চলে আসুন। এই গ্রামে শান্ত পরিবেশের মধ্যে রয়েছে কয়েক হাজার বছরের পুরনো মন্দির, যা দিঘা বেড়ানোর উদ্দেশ্যকে আরও সুন্দর করে তোলে।

দিঘা সমুদ্র সৈকতের অদূরে মীরগোদা গ্রাম। এই গ্রামে ছায়া ঘেরা শান্ত পরিবেশের মধ্যে অধিষ্ঠিত করে রয়েছে কয়েক বছর ধরে লংকেশরী দেবী। কথিত রয়েছে, পুরাতন সিংহল ছেড়ে দেবী লঙ্কেশরী এই গ্রামে বসবাস শুরু করেন। সেই থেকে প্রতিদিন নিত্য পুজো এমনকি বিশেষ বিশেষ সময়ে বিশেষ পুজোপাঠ হয় এই মন্দিরে। লৌকিক ও পুরাণ কাহিনী অনুসারে নৌকায় করে দেবী লঙ্কেশ্বরী সিংহল থেকে চলে আসেন দিঘার অদূরে মীরগোদা লঙ্কেশ্বরীতে।

আরও পড়ুনঃ গরম পড়তেই বাড়িময় ভনভন করছে মাছি! ভয়ঙ্কর রোগ বাসা বাঁধবে শরীরে! বিনা খরচের ঘরোয়া ‘এই’ ট্রিক খুবই কার্যকর

প্রাচীনকালে লঙ্কেশরী মন্দিরের কাছেই সমুদ্র ছিল। একটি ছোট বন্দর ছিল লাইট হাউস ও রেলা যার প্রমাণ। দেবী সিংহল থেকে আসার ঘটনায় প্রমাণ হয় সিংহলের সঙ্গে এই বন্দরের যোগাযোগ ছিল। ইফ সিঙ এসেছিলেন হিউ এন সাংয়ের কয়েক বছর পর ৬৭৩ খ্রিস্টাব্দে।

জাগ্রত এই লঙ্কেশ্বরী দেবীকে পুজো দেওয়ার জন্য দূর-দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন। এমনকি অনেক পর্যটকও আসেন এখানে। ফলে এবার দিঘায় এলে অবশ্যই ঘুরে দেখুন দিঘার কাছে এই কয়েক হাজার বছরের পুরানো মন্দির।

সৈকত শী

Next Article

গা ছমছমে পরিবেশে ‘ভূতের’ অপেক্ষায় বিজ্ঞানমনস্ক দুই সংগঠন, কী দেখলেন তাঁরা? জানলে চমকাবেন

Scroll to Top