Last Updated:
Dhanashree Verma- যুজবেন্দ্র চাহাল তাঁর ডিভোর্সের চূড়ান্ত শুনানির দিন “Be Your Own Sugar Daddy” লেখা একটি টি-শার্ট পরে ছিলেন। কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদের ওই দিনে এমন বার্তা নিয়ে সম্প্রতি রাজ শামানির পডকাস্টে মুখ খোলেন চাহাল।

মুম্বই : যুজবেন্দ্র চাহাল তাঁর ডিভোর্সের চূড়ান্ত শুনানির দিন “Be Your Own Sugar Daddy” লেখা একটি টি-শার্ট পরে ছিলেন। তখন সেই টি-শার্টের বার্তা সংবাদ শিরোনামে উঠে আসে। কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদের ওই দিনে এমন বার্তা নিয়ে সম্প্রতি রাজ শামানির পডকাস্টে মুখ খোলেন চাহাল।
তিনি সহজভাবে ব্যাখ্যা করেন, “আমার নাটক করার ইচ্ছে ছিল না, আমি শুধু একটা বার্তা দিতে চেয়েছিলাম আর আমি সেটা দিয়ে দিয়েছি।” এবার ‘ঝলক দিখলা যা ১১’-এর একটি পুরনো ক্লিপ আবার ভাইরাল হয়েছে, যেখানে চাহাল তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রীর সঙ্গে জুড়ে থাকা একটি স্মৃতি ভাগ করে নিচ্ছেন।
এতে ধনশ্রী একটু অপ্রস্তুত হয়ে প্রশ্ন করেন, “What?”। জবাবে চাহাল নিজের হীরের দুল দেখিয়ে হেসে বলেন, ধনশ্রী আসলে কখনও হীরা দাবি করেননি। তার পর মজার ছলে যোগ করেন, “আসলে ঝগড়ার পর তুমি যা চাও, সেটা হলো — ‘Sorry’।”
সেই পুরনো ঘটনার ক্লিপ আবার সোশ্যাল মিডিয়ায় আচমকা ভাইরাল। তার পর থেকে আবারও অনেকেই ধনশ্রীকে লোভী বলে আক্রমণ করতে শুরু করেছেন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 06, 2025 12:15 AM IST



