Last Updated:
Mamata Banerjee: দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা। উদ্বোধনী অনুষ্ঠান যাতে বিভিন্ন জায়গার মানুষ দেখতে পারেন তাই প্রতিটা ব্লকে ব্লকে এলইডি টিভি লাগানো হবে। নিরাপত্তা জোরদার করতেও নেওয়া হয় একাধিক পরিকল্পনা।

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা। উদ্বোধনী অনুষ্ঠান যাতে বিভিন্ন জায়গার মানুষ দেখতে পারেন তাই প্রতিটা ব্লকে ব্লকে এলইডি টিভি লাগানো হবে। পাশপাশি মুখ্যমন্ত্রী জানান, মানুষকে সাহায্যের জন্য ক্যাম্প করা হবে। অসুস্থতা এবং দুর্ঘটনার সমস্যা যাতে না ঘটে তাই মেডিকেল ক্যাম্পও থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের পাশের রাজ্যে শুরু তুষারপাত! গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন এই জায়গায়
জগন্নাথ মন্দির উদ্বোধনে কবে কী অনুষ্ঠান হবে সেই নিয়েও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯ তারিখ যজ্ঞের আয়োজন করা হয়েছে। প্রাণ প্রতিষ্ঠা হবে ৩০ তারিখ বেলা ১১টায়। আর ৩টে নাগাদ মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর হয়ে যাওয়ার পর পুরো জগন্নাথ মন্দির ইসকনকে হস্তান্তর করা হবে।
ট্রেন স্টেশনেও ভিড় যাতে না হয় সেটা দেখার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশপাশি দিঘা জুড়ে স্থায়ী সিসিটিভি লাগানোরও নির্দেশ দেন মমতা। তিনি বলেন, “এমন জায়গায় সিসিটিভি লাগানো হোক যাতে কেউ ভাঙতে না পারে। তোমাদের তো একটা আইন আছে সরকারি সম্পত্তি নস্ট করা নিয়ে সেই আইনটা প্রয়োগ কোরো, অনেক ক্ষেত্রে প্রয়োগ করা হয় না। স্থায়ী ভাবে ওয়াচ টাওয়ার রাখতে হবে গোটা রুটে”।
নিরাপত্তার জন্য হাওড়া সমেত কোলাঘাট থেকে দীঘা পুরো সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মন্দিরেও যাতে কোনও বিপদ না ঘটে তাই নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন মমতা। সমুদ্রে ঝড়বৃষ্টির সময় যাতে মানুষ স্নান করতে না নামেন তাই পুলিশকে নজরদারি করতে বলেন।
Kolkata,West Bengal
April 16, 2025 11:52 PM IST
Mamata Banerjee: ‘হামাগুড়ি বাবু’ কে? মমতার মন্তব্যের পরই শুরু খোঁজ, মাথা চুলকোচ্ছেন তৃণমূল নেতারাও