Last Updated:
Devastating Thunderstorm: কয়েক মিনিটেই সব খতম, তাণ্ডব ঝড়ের, স্টেশনে স্টেশনে আটকে ট্রেন, ভাঙল বাড়িঘর, মারাত্মক ক্ষতি ফসলের

ফাল্গুনের শুরুতেই তুমুল ঝড়-বৃষ্টি হল বাংলার জেলায় জেলায়, প্রবল শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি৷ কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড এলাকা, সাঁকরাইলের বনপুরা এলাকায় উড়ে গেল ঘরের এজবেস্টার, ভাঙল বাড়ি,পড়ল গাছ ৷ ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে দুর্যোগ। রাতে দুই জেলায় ব্যাপক শিলাবৃষ্টি-ঝড়।
স্বপ্নের বাড়িতে থাকার আগেই ঝড়ে ভেঙে পড়ল বাড়ি , বাবা -মা হারা বনপুরার বছর ২৩ এর যুবক রাম দাস,ছোটো বেলায় মারা যায় বাবা, তারপর মা চলে যান বাড়ি ছেড়ে পাতেন অন্য সংসার,মামা বাড়িতেই থেকে কাজ করে তিলে তিলে তৈরি করেছিল স্বপ্নের বাড়ি, কয়েক মিনিটের ঝড়ে সব স্বপ্ন শেষ, কান্নায় ভেঙ্গে পড়ে রাম প্রশাসনের কে কাছে পাওয়ার আবদন বছর ২৩ এর যুবক রাম দাসের,
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় শুরু হয় ব্রজ্রপাত সহ ঝোড়ো হাওয়া কয়েক মিনিটের ঝড়ে তছনছ হয়ে যায় এলাকার বেশ কিছু কাঁচা বাড়ি, এলাকায় ভেঙ্গে পড়ে যায় গাছও ৷
আটকে পড়েছে দূরপাল্লার মালগাড়ি আটকে পড়েছে পুনে দুরন্ত এক্সপ্রেস, ঝড়ে উপড়ে পড়ল দুটি টাওয়ার, একটা বড় গাছ যার জেরে রাস্তা অবরুদ্ধ খড়গপুর গিরি ময়দান থেকে জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তা একেবারে বন্ধ। খবর পেয়ে ছুটে আসে খড়গপুর টাউন থানার পুলিশ স্থানীয়দেরকে সঙ্গে নিয়ে রাস্তা যানজট ক্লিয়ার করাতে ব্যস্ত পুলিশ ও স্থানীয়রা।
Raju Singh
Kolkata,West Bengal
February 18, 2025 11:43 PM IST
Devastating Thunderstorm: কয়েক মিনিটেই সব খতম, তাণ্ডব ঝড়ের, স্টেশনে স্টেশনে আটকে ট্রেন, দিঘা জগন্নাথ মন্দিরের রাস্তা বন্ধ
Bankura News: পলাশের নেকলেস পরেছে বাঁকুড়ার রাণী, মুকুটমণিপুর হাতছানি দিয়ে ডাকছে পর্যটক



