Last Updated:
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০৷ প্রাথমিক পাওয়া তথ্য অনুযায়ী, নয়াদিল্লিতেই ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল৷

ভোরবেলা প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি৷ এ দিন ভোর ৫.৩৬ মিনিটে দিল্লি এবং সংলগ্ন এলাকায় এই প্রবল কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০৷ প্রাথমিক পাওয়া তথ্য অনুযায়ী, নয়াদিল্লিতেই ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল৷ যদিও এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি৷ দিনের আলো ফোটার আগেই তীব্র ঝাঁকুনি অনুভব করে শীতের মধ্যেও বাইরে বেরিয়ে আসেন দিল্লির বহু বাসিন্দা৷ ফের কম্পনের আশঙ্কায় আতঙ্কও ছড়ায় সাধারণ মানুষের মধ্যে৷
দিল্লি ছাড়াও সংলগ্ন নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদেও কম্পন অনুভূত হয়৷ বহু বছর বাদে দিল্লিতে এত জোরাল ভূমিকম্প অনুভূত হল বলেই দাবি বাসিন্দাদের৷
#WATCH | A 4.0-magnitude earthquake jolted the national capital and surrounding areas | A passenger awaiting his train at New Delhi railway station said, “We felt as if any train was running here underground… Everything was shaking.” pic.twitter.com/ZewyBtkQEz
— ANI (@ANI) February 17, 2025
#WATCH | A 4.0-magnitude earthquake jolted the national capital and surrounding areas | A resident of Ghaziabad says, “Tremors were so strong. I have never felt like this ever before. The entire building was shaking…” pic.twitter.com/e2DoZNpuGx
— ANI (@ANI) February 17, 2025
নয়াদিল্লি স্টেশনের অপেক্ষারত এক যাত্রীর কথায়, ‘দশ সেকেন্ডের মতো কম্পন অনুভূত হয়৷ কিন্তু খুব জোরাল কম্পন হয়৷ চারপাশে সবকিছু কাঁপছিল৷ মনে হচ্ছিল নীচ থেকে খুব জোরে কোনও ট্রেন যাচ্ছিল৷’ ভূমিকম্পের সময় নয়াদিল্লি স্টেশনে অপেক্ষা করছিলেন বহু যাত্রী৷ আতঙ্কে তাঁদের অনেকেই স্টেশনের বাইরে বেরিয়ে আসেন৷ তাঁদের একজনের কথায়, ‘এত জোরে কম্পন হচ্ছিল মনে হচ্ছিল যেন ব্রিজ বা বড়সড় কিছু ভেঙে পড়েছে৷’
শীতের রাতে ঘুম ভেঙে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ৷ গাজিয়াবাদের এক বাসিন্দা সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, ‘এত জোরে কাঁপুনি হচ্ছিল মনে হচ্ছিল মাটি ফেঁটে বোধহয় কিছু বেরিয়ে আসবে৷ কোনওদিন এরকম অভিজ্ঞতা হয়নি৷ আতঙ্কে আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি৷’
প্রাথমিক পাওয়া তথ্য অনুযায়ী এখনও এই ভূমিকম্পে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই৷ তবে ঘর বাড়ি বিপজ্জনক ভাবে কাঁপছিল বলে জানিয়েছেন বাসিন্দারা৷
বিস্তারিত আসছে…
Kolkata,West Bengal
February 17, 2025 6:17 AM IST
Mamata Banerjee: ‘নাগরিকদের স্বার্থে পরিকল্পনা জরুরি’ নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বার্তা মমতার



