Delhi Building Collapse: বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১১, প্রাণ গেল তিন শিশুরও! দিল্লিতে হাহাকার

Delhi Building Collapse: বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১১, প্রাণ গেল তিন শিশুরও! দিল্লিতে হাহাকার

Last Updated:

ইতিমধ্যেই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে৷ দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ভোররাত ২.৫০ মিনিট নাগাদ তারা এই দুর্ঘটনার খবর পায়৷

দিল্লিতে বহুতল ভেঙে বিপর্যয়৷ Delhi Building Collapse: বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১১, প্রাণ গেল তিন শিশুরও! দিল্লিতে হাহাকার
দিল্লিতে বহুতল ভেঙে বিপর্যয়৷

দিল্লি: দিল্লির মুস্তফাবাদে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১১৷ মৃতদের মধ্যে দু জন মহিলা এবং তিনটি শিশুও রয়েছে৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত৷ ধ্বংস্তূপের নীচ থেকে আরও ২২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে৷

গতকাল গভীর রাতে দিল্লির মুস্তফাবাদ এলাকায় চারতলা এই বহুতলটি ভেঙে পড়ে৷ প্রাথমিক ভাবে এই বিপর্যয়ে চার জনের মৃত্যুর খবর সামনে এসেছিল৷ ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দিল্লি পুলিশের উদ্ধারকারী দল৷ এর পরই ধ্বংসস্তূপের নীচ থেকে আরও সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়৷ উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও৷

আরও পড়ুন: বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন, হঠাৎ ট্রেনের সামনে ঝাঁপ বরের! মাঝপথেই সব শেষ

ইতিমধ্যেই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে৷ দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ভোররাত ২.৫০ মিনিট নাগাদ তারা এই দুর্ঘটনার খবর পায়৷

ঘটনায় শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত৷ তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ দিল্লি পুলিশের উত্তর পূর্ব জেলার অ্যাডিশনাল ডিসিপি সন্দীপ লাম্বা জানিয়েছেন, আরও আট থেকে দশ জন ধ্বংসস্তূপের নীচে আটকে থাকতে পারেন৷

শুক্রবার রাত থেকেই আচমকা দিল্লির আবহাওয়া বদলে যায়৷ শুরু হয় প্রবল ঝড়, বৃষ্টি৷ এই দুর্যোগ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাড়িটি ভেঙে পড়ে৷

বাংলা খবর/ খবর/দেশ/

Delhi Building Collapse: বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১১, প্রাণ গেল তিন শিশুরও! দিল্লিতে হাহাকার

Next Article

UP Groom Death: বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন, হঠাৎ ট্রেনের সামনে ঝাঁপ বরের! মাঝপথেই সব শেষ

Scroll to Top