
Last Updated:
Deer in Locality:শনিবার সাতসকালে লোকালয়ে শ্রমিক বস্তিতে ঘুরে বেড়াচ্ছিল হরিণটি। এরপরেই এলাকার বাসিন্দাদের তৎপরতায় হরিণটিকে ধরে ফেলা হয়।
অনন্যা দে, আলিপুরদুয়ার: পথ ভুলে হঠাৎ করেই শ্রমিক মহল্লায় ঢুকে পরে একটি হরিণ। তা দেখতে পেয়ে যা করলেন চা বাগানের শ্রমিকরা, সত্যি যা প্রশংসার যোগ্য। রায়ডাক চা বাগানের দু’ নম্বর লাইন থেকে একটি হরিণ উদ্ধার করে বক্সা-র জঙ্গলে ছেড়ে দিলেন বনকর্মীরা।
শনিবার সাতসকালে লোকালয়ে শ্রমিক বস্তিতে ঘুরে বেড়াচ্ছিল হরিণটি। এরপরেই এলাকার বাসিন্দাদের তৎপরতায় হরিণটিকে ধরে ফেলা হয়। তৎক্ষণাৎ গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ খবর দেন বন দফতরের কর্মীদের।
ঘটনাস্থলে ছুটে আসেন বনকর্মীরা। অক্ষত অবস্থায় হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা। হরিণটি একটি মাঝবয়সি স্পটেড ডিয়ার বলে জানা যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বনকর্মীদের অনুমান সম্ভবত কোনও ভাবে দলছুট হয়ে সেটি প্রবেশ করে এই এলাকায়।
Kolkata,West Bengal
January 04, 2025 8:54 PM IST


