
*পেমলিং ইকো ট্যুরিজম কমিটির সভাপতি লাপকা শেরিং জানান, “স্থানীয় পর্যটনের নতুন দিক খুলে দিয়েছে রিপলিং। এতে কর্মসংস্থানও বাড়বে। পর্যটকরা এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের অভিজ্ঞতা নিতে ভিড় জমাচ্ছেন।” জিটিএ-র পর্যটন বিভাগের ফিল্ড অফিসার দাওয়া শেরপা জানান, “অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতি পর্যটকদের আগ্রহ বাড়ছে। তাই হোমস্টে, রেস্টুরেন্ট, ট্রেকিং ক্যাম্প ইত্যাদির ওপর নজর দেওয়া হয়েছে।”



