
Last Updated:
Crime News: কিশোর ক্রিকেটার দেব ঘোষ-এর মৃত্যুর কারণ কলকাতার ওই ক্রিকেট মাঠেই লুকিয়ে আছে। দাবি মৃত দেব ঘোষের পরিবার ও প্রতিবেশীদের। সকাল থেকেই তাঁর বাড়ির সামনে কান্নার রোল ও গ্রামের মানুষের ঢল।
হাসনাবাদ, অনুপম সাহা: কিশোর ক্রিকেটার দেব ঘোষ-এর মৃত্যুর কারণ কলকাতার ওই ক্রিকেট মাঠেই লুকিয়ে আছে। দাবি মৃত দেব ঘোষের পরিবার ও প্রতিবেশীদের। সকাল থেকেই তাঁর বাড়ির সামনে কান্নার রোল ও গ্রামের মানুষের ঢল।
আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে আজ সাজা ঘোষণা! শিয়ালদহ আদালত যেন দুর্গ, আরও বড় লড়াইয়ের ইঙ্গিত নির্যাতিতার বাবা-মা’র
হাসনাবাদের নোয়াপাড়া এলাকায় বাড়ি কিশোর ক্রিকেটার দেব ঘোষ গত শনিবার কলকাতায় ক্রিকেট এক্যাডেমিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয়। এরপর কলকাতার নিউটাউনে বাস থেকে নেমে শেষবারের মতন কথা হয় তাঁর পরিবারের সঙ্গে, এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর পরিবারের। অনেক খোঁজাখুঁজি করার পরেও তাঁকে না পেয়ে অবশেষে শনিবার রাতে হাসনাবাদ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে দেব ঘষের পরিবারের পক্ষ থেকে। গতকাল অর্থাৎ রবিবার সকালে মিনাখাঁ হাসপাতাল থেকে তাঁর পরিবারে কাছে খবর যায় যে দেব ঘোষ মিনাখাঁ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর পরিবার মিনাখাঁ হাসপাতালে যায় এবং ডাক্তার দেব ঘোষকে কলকাতার SSKM হাসপাতলে স্থানান্তরিত করেন। সেইমতো তাঁর পরিবার তাঁকে SSKM হাসপাতলে নিয়ে যায় এবং সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যু নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে।
আরও পড়ুনঃ বড় খবর! হাতে আর কয়েক ঘণ্টা! আবারও বাংলায় ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা! তারপর আবহাওয়ার বদল
পরিবারের তরফ থেকে বারবার ষড়যন্ত্র করে খুনের অভিযোগ করা হচ্ছে। আজ, সোমবার সকালে তাঁর বাবা-মা তার দেহ নেওয়ার জন্য কলকাতার SSKM হাসপাতলে থাকলেও তার বাড়িতে তার পিসি এবং প্রতিবেশীরা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে। পাশাপাশি তাঁদের অভিযোগ যে খেলার মাঠে দেব ঘোষ খেলা প্র্যাকটিস করত সেখানেই এই ফোনের সূত্রপাত। সেখানেই লুকিয়ে আছে এই খুনের সব রহস্য। সেখানেই সঠিক তদন্ত করলে মিলবে খুনিদের হদিস। পাশাপাশি তাঁরা খুনিদের উপযুক্ত শাস্তির দাবি করে ।
Kolkata,West Bengal
January 20, 2025 11:29 AM IST
Accident: দাঁড়িয়েছিল যাত্রীবোঝাই বাস, ঝড়ের গতিতে এসে ধাক্কা দিল দানব ট্রাক! চাপ চাপ রক্তে ভাসছে জাতীয় সড়ক, ভয়ঙ্কর দুর্ঘটনা



