Last Updated:
CPIM Brigade: এবার ব্রিগেডের মূল মঞ্চ লম্বায় ৪৮ ফুট ও চওড়ায় ৩২ ফুট। ত্রি-স্তরীয় মূল মঞ্চের উচ্চতা ১০ ফুট।

কলকাতা: ২০২৬-এর নির্বাচনের আগে শ্রমজীবী ভোটব্যাঙ্ককে মূল লক্ষ্য করে রবিবার শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ। ইতিমধ্যেই জেলাগুলি থেকে ব্রিগেডমুখী হতে শুরু করেছেন বামেদের কর্মী-সমর্থকেরা। মূলত রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে জনবিরোধী নীতি, মূল্যবৃদ্ধি, বেকারত্বের প্রতিবাদ সহ একাধিক ইস্যুকে সামনে রেখে এই সমাবেশ।
এবার ব্রিগেডের মূল মঞ্চ লম্বায় ৪৮ ফুট ও চওড়ায় ৩২ ফুট। ত্রি-স্তরীয় মূল মঞ্চের উচ্চতা ১০ ফুট। এখানেই বক্তব্য রাখবেন সকল নেতা-নেত্রী। ব্রিগেডের মাঠে মঞ্চের মুখ থাকছে দক্ষিণ দিকে। মূল মঞ্চের নীচে থাকছে সাংস্কৃতিক মঞ্চটি। মূল মঞ্চের সামনে থাকছে দ্বি-স্তরীয় ব্যারিকেড, তারপরই সাধারণ কর্মী সমর্থকদের বসার জায়গা। থাকছে দুটি মেডিক্যাল ক্যাম্প।
আরও পড়ুন: ১ মে থেকে বাংলাদেশিরা খাবে কী! ইউনূসের জমানায় এমন ঘটনা ঘটতে চলেছে, হাহাকার লেগে যাবে গোটা দেশে
ব্রিগেড সমাবেশে বক্তার তালিকায় রয়েছে, CITU-র সাধারণ সম্পাদক অনাদি সাহু। খেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার। হুগলি জেলার খেতমজুর ইউনিয়নের নেত্রী বন্যা টুডু। কৃষক আন্দোলনের নেতা অমল হালদার, থাকছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও।
Kolkata,West Bengal
April 20, 2025 9:23 AM IST
Illegal Sand smuggling: ‘বেআইনি বালি খাদান সম্পূর্ণ বন্ধ করুন’- প্রশাসনিক আধিকারিকদের স্পষ্ট বার্তা মনোজ পন্থের