Last Updated:
Cooch Behar News: রাজ্যের নানা প্রান্তে মাঝেমধ্যেই লেপার্ডের হামলার ঘটনা ঘটে। উত্তরবঙ্গেও প্রায় এই ধরণের ঘটনা ঘটার কথা জানা যায়। সম্প্রতি যেমন মাথাভাঙায় হানা দিয়েছিল লেপার্ড। আহত হন ৫ জন।

মাথাভাঙা, কোচবিহার, রাজেশ দাশঃ মাথাভাঙায় হামলা চালিয়েছিল লেপার্ড। এর জেরে জখম হন ৫ জন। বর্তমানে তাঁরা মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এবার তাঁদের দেখতে হাসপাতালে এলেন মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান প্রবীর সরকার, মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা।
প্রসঙ্গত, রাজ্যের নানা প্রান্তে মাঝেমধ্যেই লেপার্ডের হামলার ঘটনা ঘটে। উত্তরবঙ্গেও প্রায় এই ধরণের ঘটনা ঘটার কথা জানা যায়। সম্প্রতি যেমন মাথাভাঙায় হানা দিয়েছিল লেপার্ড। আহত হন ৫ জন। এবার তাঁদের দেখতে হাসপাতালে ছুটে এলেন মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান, মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা। আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছেন বলে জানান প্রবীরবাবু।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
November 22, 2025 10:25 PM IST



