Last Updated:
Malda Colonial History:কোনোটি ১০০ বছর কোনোটি ১৫০ বছর তো আবার কোনোটি ২০০ বছর পুরনো সমাধি। ব্রিটিশ ভারত শাসনকালের সময় বাণিজ্যিক উপনিবেশ গড়েছিল বাংলার বিভিন্ন প্রান্তে।
+
নীলকর সাহেবদের সমাধিস্থল
মালদহ, জিএম মোমিন: প্রাচীন যুগের ইতিহাস বোঝা যায় ঐতিহাসিক বহু নিদর্শন দেখে। তবে এ এক অন্যরকম ঐতিহাসিক নিদর্শন। কোন ভবন বা মিনার নয়, মালদহ শহরের বুকে রয়েছে নীলকর সাহেবদের ঐতিহাসিক সমাধি। যা আজও মনে করিয়ে দেয় ব্রিটিশদের রাজত্বকালের স্মৃতি। কোনওটি ১০০ বছরের, কোনওটি ১৫০ বছরের, তো আবার কোনওটি ২০০ বছর পুরনো সমাধি। ব্রিটিশ ভারত শাসনকালের সময় বাণিজ্যিক উপনিবেশ গড়েছিল বাংলার বিভিন্ন প্রান্তে। সেইরকমই ব্রিটিশ শাসনকালে ব্রিটিশদের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ছিল মালদহের এই ইংরেজবাজার। সেই বাণিজ্যিক উপনিবেশকে কেন্দ্র করেই মালদহে গড়ে উঠেছিল একাধিক কুঠি যেখানে ব্রিটিশরা তাঁদের ব্যবসা-বাণিজ্য করতেন। ইতিহাসবিদদের মতে, এক সময় মালদহে ব্রিটিশ শাসনকালে ব্যাপকভাবে প্রচলন ছিল নীলচাষের। সেই নীলচাষকে কেন্দ্র করেই ব্যবসা-বাণিজ্য করতেন ব্রিটিশ সাহেবেরা। তাঁদেরকেই বলা হত নীলকর সাহেব। বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে অবস্থিত রয়েছে চারজন নীলকর সাহেবের সমাধি। যা আজও বর্ণনা করে ব্রিটিশ আমলের ইতিহাসকে।
ব্রিটিশ রাজত্ব থেকে স্বাধীনতা লাভের পরও আজও বাংলার একাধিক প্রান্তে ব্রিটিশদের গড়া বহু স্থাপত্য নির্মাণ ও নিদর্শন থেকে গেছে। ভারতের স্বাধীনতা লাভের পর ৭৯ বছর কেটে গেলেও ব্রিটিশ শাসনকালে গড়ে ওঠা বহু স্থাপত্য নির্মাণ ও নিদর্শন মনে করিয়ে দেয় ব্রিটিশদের স্মৃতি। যাদের মধ্যে অন্যতম হচ্ছে মালদহের এই সমাধিস্থল।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2025 8:49 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Colonial History: থেমে গিয়েছে অত্যাচারীর চাবুক, ২০০ বছরেরও বেশি সময় ধরে মালদহ মেডিক্যাল কলেজ চত্বরে ঘুমিয়ে আছেন ৪ নীলকর সাহেব


