Child’s Birthday Party: বার্থডে পার্টিতে চলল গুলি! মৃত ৪, আহত ১০, ক‍্যালিফোর্নিয়ায় মর্মান্তিক কাণ্ড

Child’s Birthday Party: বার্থডে পার্টিতে চলল গুলি! মৃত ৪, আহত ১০, ক‍্যালিফোর্নিয়ায় মর্মান্তিক কাণ্ড

Last Updated:

Child’s Birthday Party: শিশুর জন্মদিনের পার্টিতে চলল গোলাগুলি। ঘটনায় মৃত ৪ এবং আহত ১০। ক‍্যালিফোর্নিয়ায় স্টকটোনে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।

Child’s Birthday Party: বার্থডে পার্টিতে চলল গুলি! মৃত ৪, আহত ১০, ক‍্যালিফোর্নিয়ায় মর্মান্তিক কাণ্ড
বার্থডে পার্টিতে চলল গোলাগুলি! মৃত ৪, আহত ১০, ক‍্যালিফোর্নিয়ার স্টকটোনে মর্মান্তিক কাণ্ড

স্টকস্টোন: শিশুর জন্মদিনের পার্টিতে চলল গোলাগুলি। ঘটনায় মৃত ৪ এবং আহত ১০। ক‍্যালিফোর্নিয়ায় স্টকটোনে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। সান জোয়াকিন কাউন্টি শেরিফের অফিস থেকে প্রাপ্ত তথ‍্য অনুযায়ী, লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকের কাছে, থর্ন্টন রোডের একটি ব‍্যাঙ্কোয়েটে ঘটেছে এই ঘটনা। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোশ‍্যাল মিডিয়ার একটি পোস্টে শেরিফের অফিস থেকে জানান হয়েছে, “সান জোয়াকিন কাউন্টি শেরিফের অফিস বর্তমানে স্টকটনের লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকে ঘটে যাওয়া একটি গুলির ঘটনা তদন্ত করছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এটি এখনও সক্রিয় ঘটনা, এবং ডেপুটিরা অতিরিক্ত তথ্য সংগ্রহে কাজ করছেন। তথ্য এখনও যাচাই করা হচ্ছে এবং পাওয়া মাত্রই প্রকাশ করা হবে। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে আমরা হালনাগাদ তথ্য জানাব। অনুগ্রহ করে এলাকাটি এড়িয়ে চলুন।”

এখনও পর্যন্ত সন্দেহভাজন সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। রিপোর্ট অনুযায়ী, এই গুলি চলার ঘটনা ঘটেছে একটি বার্থডে পার্টির সময় ঘটেছে। এই ঘটনার সঙ্গে জড়িত অনেক ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে। এই ছবিগুলোতে দেখা যাচ্ছে, প্রচুর নিরাপত্তা বাহিনী, অ্যাম্বুলেন্স এবং কর্তৃপক্ষ এলাকা স্বাভাবিক করার চেষ্টা করছে।

স্টকটনের ভাইস মেয়র জেসন লি সোশ‍্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘একটি শিশুর জন্মদিনের পার্টিতে সংঘটিত গণগুলির ঘটনাটি জানতে পেরে আমি বিধ্বস্ত ও ক্ষুব্ধ। একটি আইসক্রিম দোকান কখনওই এমন জায়গা হওয়া উচিত নয় যেখানে পরিবারগুলোকে নিজেদের জীবনের জন্য ভয় পেতে হবে।’’

বাংলা খবর/ খবর/বিদেশ/

Child’s Birthday Party: বার্থডে পার্টিতে চলল গুলি! মৃত ৪, আহত ১০, ক‍্যালিফোর্নিয়ায় মর্মান্তিক কাণ্ড

Scroll to Top