Chandrakona: প্রশাসনের উপর আস্থা হারিয়ে গ্রামবাসীরাই সমাধানের ‘পথ’ খুঁজলেন! চন্দ্রকোনায় দীর্ঘদিনের মুশকিল আসান

Chandrakona: প্রশাসনের উপর আস্থা হারিয়ে গ্রামবাসীরাই সমাধানের ‘পথ’ খুঁজলেন! চন্দ্রকোনায় দীর্ঘদিনের মুশকিল আসান

Last Updated:

Chandrakona: বন্যার কারণে শিলাবতী নদীতে জল বেড়ে ভেঙে গিয়েছিল চন্দ্রকোনা দু’নম্বর ব্লকে নিত্যানন্দপুর এলাকায় নদীর উপরে থাকা অস্থায়ী বাঁশের সাঁকো। ফলে নৌকায় করতে হচ্ছিল ঝুঁকিপূর্ণ যাতায়াত। প্রশাসনের উপর আস্থা হারিয়ে বাধ্য হয়ে নিজেদের টাকায় বাঁশের সাঁকো তৈরি করলেন গ্রামবাসী।

Chandrakona: প্রশাসনের উপর আস্থা হারিয়ে গ্রামবাসীরাই সমাধানের ‘পথ’ খুঁজলেন! চন্দ্রকোনায় দীর্ঘদিনের মুশকিল আসান
শিলাবতী নদীর উপর বাঁশের সাঁকো

চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তী: প্রশাসনের উপর আস্থা হারিয়ে এবার সমাধানের পথ খুঁজে বের করল গ্রামের মানুষেরা নিজেই। যাতায়াতের জন্য নিজেদের উদ্যোগে লক্ষ টাকা ব্যয়ে তৈরি করল নদীর উপর বাঁশের সাঁকো।

বন্যার কারণে শিলাবতী নদীতে জল বেড়ে ভেঙে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকে নিত্যানন্দপুর এলাকায় নদীর উপরে থাকা অস্থায়ী বাঁশের সাঁকো। যার ফলে চরম সমস্যায় পড়তে হয় ওই এলাকার কেসাডাল, পাচামি, দেওয়ান, কালিকাপুর-সহ একাধিক গ্রামের সাধারণ মানুষেরকে। বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় নৌকা করেই চলছিল ঝুঁকিপূর্ণ পারাপার।

আরও পড়ুনঃ অটোকে ওভারটেক করতে গিয়ে কেলেঙ্কারি! সাতসকালে নয়নজুলিতে যা হল, অল্পের জন্য বহু প্রাণ রক্ষা

এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, ওই এলাকায় তৈরি হোক একটি কংক্রিটের ব্রিজ। তবে প্রশাসনের তরফে বারে বারে পরিদর্শন করা হলেও কবে ব্রীজ তৈরি হবে উত্তর নেই কারও কাছে। এ বিষয়ে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অলক ঘোষ বলেন, দুই ব্লকের বিভিন্ন এলাকায় বন্যায় অস্থায়ী সাঁকোগুলি ভেঙে গিয়েছিল। বেশ কিছু জায়গায় প্রশাসনের উদ্যোগে তা মেরামত করা হয়েছে। গ্রামের মানুষের সাঁকো তৈরির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Chandrakona: প্রশাসনের উপর আস্থা হারিয়ে গ্রামবাসীরাই সমাধানের ‘পথ’ খুঁজলেন! চন্দ্রকোনায় দীর্ঘদিনের মুশকিল আসান

Scroll to Top