Last Updated:
ক্যানিংয়ের বাসিন্দা মহসিন পরিচিত ওই মহিলার সঙ্গে শুক্রবার দুপুরে লজে উঠেছিলেন।

অনুুপ বিশ্বাস, ক্যানিং: লজে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল এক মহিলাকে। তাঁর পুরুষ সঙ্গী এবং লজকর্মীরা ক্যানিং বাজারে এক চিকিৎসকের চেম্বারে নিয়ে গিয়েছিলেন মহিলাকে। ওই চিকিৎসক মহিলাকে মৃত বলে জানান। অভিযোগ, তখনই মহিলাকে সেখানে ফেলে পালিয়ে যান তাঁর পুরুষ সঙ্গী।
এই ঘটনায় মৃত মহিলার দাদা মহসিন মোল্লা নামে এক যুবকের বিরুদ্ধে তাঁর বোনকে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেছেন৷ মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ খোঁজ চলছে অভিযুক্তের৷
আরও পড়ুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে ভয়ঙ্কর পরিণতি, রাস্তার উপরে ছিটকে পড়ল পর পর দেহ! মালদহে মৃত ৩
জানা গিয়েছে, ক্যানিংয়ের বাসিন্দা মহসিন পরিচিত ওই মহিলার সঙ্গে শুক্রবার দুপুরে লজে উঠেছিলেন। লজে আসার কিছুক্ষণের মধ্যেই ৪৭ বছর বয়সি ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন৷ বিষয়টি লজের কর্মীদের জানাতেই তাঁরা একটি টোটো ডেকে ওই মহিলাকে ক্যানিং বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন৷ তাঁদের সঙ্গে যান মহসিন নামে ওই যুবকও৷
যদিও চেম্বারে নিয়ে যেতেই ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক৷ এর পরই সবার নজর এড়িয়ে এলাকা ছেড়ে পালায় মহসিন৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যানিং থানার পুলিশ৷ ঘটনাস্থলে আসেন ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মণ্ডল৷ মৃত মহিলার পরিবারকে খবর দেওয়া হয়৷ মৃতার দাদা জানিয়েছেন, মহসিন নামে ওই যুবক মৃতার পূর্ব পরিচিত৷
লজের যে ঘরে ওই মহিলা এবং যুবক উঠেছিলেন, সেটি সিল করে দিয়েছে পুলিশ৷ স্থানীয়দের অবশ্য অভিযোগ, ওই লজে দেহ ব্যবসার কারবার চলত৷
Kolkata,West Bengal
November 09, 2024, 10:36 AM IST



