Last Updated:
Alipurduar Buxa Tiger Reserve: বক্সা জঙ্গল সাফারি করতে গিয়ে পছন্দের চুনিয়া রুটে সাফারি করতে পারছেন না। এবারে মন খারাপের অবসান ঘটতে চলেছে। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই খুলে দেওয়া হবে চুনিয়া রুট।
চুনিয়া রুটের রাস্তা
আলিপুরদুয়ার, অনন্যা দে: বক্সা জঙ্গল সাফারি করতে গিয়ে পছন্দের চুনিয়া রুটে সাফারি করতে পারছেন না। এবারে মন খারাপের অবসান ঘটতে চলেছে। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই খুলে দেওয়া হবে চুনিয়া রুট।
জয়ন্তী নদী পার করে বক্সার জঙ্গল ঘেরা এই চুনিয়া সাফারি পর্যটকদের অত্যন্ত পছন্দের বলে দাবি গাইড এবং পর্যটন ব্যবসায়ীদের।জঙ্গলের রুটে দেড় ঘণ্টা ধরে হয় সাফারি। পর্যটন ব্যবসায়ী জগদীশ ওঁরাও জানান,’ এই চুনিয়া সাফারির মাঝে জঙ্গলের পাশেই রয়েছে চুনিয়া ঝোরা এবং চা বাগানও। বর্তমানে অনেক লেপার্ড এই চা বাগানে আশ্রয় নিয়েছে। ফলে সাফারি চলাকালীন ওয়াচ টাওয়ার থেকে দেখা মেলে তাঁদের। এছাড়া যে কোনও মুহূর্তে দেখা মেলে হাতিরও।”
দু’বছর আগে অন্যত্র স্থানান্তর হওয়া ভুটিয়াবস্তি গ্রাম এখন বন্যপ্রাণীদের অবাধ বিচরণভূমি।আর এর উপর দিয়েই চলে এই সাফারি। সেখানেও রয়েছে একটি ওয়াচ টাওয়ার ও জলাশয়। যেখানে জল পান করতে আসে বাইসন, হরিণ-সহ অন্যান্য বন্যপ্রাণীও।ফলে তাদেরও দেখা মেলে সেখানে। যে কারণে এই চুনিয়া সাফারি পর্যটকদের এতটা পছন্দের বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের।তবে জঙ্গল খোলার প্রায় দেড় মাস পরেও তা চালু না হওয়ায় মনভার নিয়েই ফিরে যেতে হচ্ছে পর্যটকদের। যার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে পর্যটন ব্যবসা। বক্সা জঙ্গলের গাইডদের এক কথা, খুলে দেওয়া হোক চুনিয়া জঙ্গলের রুট।
Kolkata,West Bengal
November 20, 2025 8:15 PM IST
Buxa Tiger Reserve: বনপথের বাঁকে বাঁকে লেপার্ড, বাইসন, হাতি, হরিণের দল! পর্যটকদের মুখে হাসি ফোটাতে খুব শীঘ্র ফের খুলছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের চুনিয়া রুটের সাফারি



