BSF Jawan: সম্পর্কে জড়িয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

BSF Jawan: সম্পর্কে জড়িয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

Last Updated:

BSF Jawan: সম্পর্কে জড়িয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, সম্পর্কে জড়িয়ে এক মহিলার কাছ থেকে ২৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক বিএসএফ জওয়ানকে গ্রেফতার করল গড়িয়াহাট থানার পুলিশ।

ধৃত বিএসএফ জওয়ানBSF Jawan: সম্পর্কে জড়িয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল বিএসএফ জওয়ানের বিরুদ্ধে
ধৃত বিএসএফ জওয়ান

কলকাতা: সম্পর্কে জড়িয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, সম্পর্কে জড়িয়ে এক মহিলার কাছ থেকে ২৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক বিএসএফ জওয়ানকে গ্রেফতার করল গড়িয়াহাট থানার পুলিশ। ধৃতের বিএসএফ জওয়ানের নাম গৌতম হালদার (৪০), তিনি নদিয়ার তেহট্টের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই বিএসএফ ডোভার লেনের এক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে তুলে পেট্রোল পাম্প খোলার নামে টাকা দাবি করেন গৌতম। মহিলাটি তাঁর কথায় বিশ্বাস করে ধাপে ধাপে ২৯ লক্ষ টাকা দেন। এরপর গৌতম নিখোঁজ হয়ে যান, কোনও ভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

গোপন সূত্রের ভিত্তিতে সোমবার বেহালার এক মিষ্টির দোকানে হদিশ মেলে গৌতমের। সেখানেই ভুয়ো নাম-পরিচয়ে হিসাবরক্ষকের কাজ করছিলেন তিনি। পুলিশ তাঁকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

Scroll to Top