BJP: সুকান্তর মুখে সেই ‘অপারেশন বাংলা’, শুভেন্দু চান মুর্শিদাবাদের বদলা! শাহকে সাক্ষী রেখে ভোটের বাদ্যি বিজেপিতে

BJP: সুকান্তর মুখে সেই ‘অপারেশন বাংলা’, শুভেন্দু চান মুর্শিদাবাদের বদলা! শাহকে সাক্ষী রেখে ভোটের বাদ্যি বিজেপিতে

Last Updated:

BJP:রবিবার দুপুরে নেতাজি ইনডোরে সভা করলেন অমিত শাহ। শাহের সঙ্গেই মঞ্চে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

‘মারলে পাল্টা মারুন আমি বলছি’, শাহের মঞ্চ থেকে তৃণমূলকে ঝাঁঝালো আক্রমণ সুকান্ত, শুভেন্দুর
BJP: সুকান্তর মুখে সেই ‘অপারেশন বাংলা’, শুভেন্দু চান মুর্শিদাবাদের বদলা! শাহকে সাক্ষী রেখে ভোটের বাদ্যি বিজেপিতে
‘মারলে পাল্টা মারুন আমি বলছি’, শাহের মঞ্চ থেকে তৃণমূলকে ঝাঁঝালো আক্রমণ সুকান্ত, শুভেন্দুর

কলকাতা: শহরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দুপুরে নেতাজি ইনডোরে সভা করলেন অমিত শাহ। শাহের সঙ্গেই মঞ্চে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অমিত শাহের নেতাজী ইন্ডোরের মঞ্চ থেকে তৃণমূল তীব্র ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু এবং সুকান্তও।

সুকান্ত মজুমদার বলেন, ‘‘অপদার্থ মুখ্যমন্ত্রী যে ও তার পুঁচকে নেতারা দেশের সাফল্য নিয়ে আক্রমণ করে কেন্দ্রকে তার ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। মা বোনদের সম্মান রক্ষা করতে পারেনি। তৃণমূল কংগ্রেস বলে খেলা হবে। অনেক অত্যাচার করেছে সহ্য করেছি। মারলে পাল্টা মারুন আমি বলছি সভাপতি হিসেবে। পাকিস্থানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর আছে আর বাংলার অপারেশন এর জন্য আছে বিজেপি কর্মী সমর্থকরা। আপনাকে ক্ষমতা থেকে নামাবে।’’

সুকান্ত আরও বলেন, ‘‘বিজেপি সরকার এলে বছর বছর এসএসসি হবে। ওএমআর শিট দেওয়া হবে পরীক্ষার্থীদের। ভারত এগিয়ে যাচ্ছে আর এখানে চাকরি যাচ্ছে। চরাম চরাম অনেক শুনেছি এবার অপারেশন বাংলা হবে। প্রার্থী পছন্দ না এসব শুনব না চিহ্ন বিজেপির কলাগাছ হলেও ভোট দিয়ে জেতাতে হবে।’’

বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, ‘‘অমিত শাহকে সম্প্রতি তিনটি অবদানের জন্য ধন্যবাদ জানাই। পহেলগাঁও এর ঘটনায় রাজ্যের তিনজনের প্রাণ গিয়েছে। বিতান অধিকারীর স্ত্রী নাগরিকত্বের দাবি জানিয়েছিলেন। অমিত শাহ সেটা দিয়েছেন। অমিত শাহ রিশরার পূর্নম সাউকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন। কোচবিহারের উকিল বর্মনকে ফিরিয়ে দিয়েছেন বিএসএফকে দিয়ে। মুর্শিদাবাদ ধুলিয়নকে ঠান্ডা করেছেন অমিত শাহ। ধুলিয়ানের বদলা হবে। মুর্শিদাবাদের বদলা হবে।’’

বাংলা খবর/ খবর/কলকাতা/

BJP: সুকান্তর মুখে সেই ‘অপারেশন বাংলা’, শুভেন্দু চান মুর্শিদাবাদের বদলা! শাহকে সাক্ষী রেখে ভোটের বাদ্যি বিজেপিতে

Scroll to Top