Last Updated:
Birbhum News: ১৯৫৭ সালে ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগের তরফে শিল্পী গনেশ হালুই অজন্তার গুহাচিত্রগুলির উপর ট্রেসিং পেপার বসিয়ে প্রতিলিপি তৈরি করেছিলেন। বিশ্বভারতীর কলাভবনের নন্দন আর্ট গ্যালারিতে হচ্ছে তার প্রদর্শনী।
বিশ্বভারতীর কলাভবনের নন্দন আর্ট গ্যালারিতে প্রদর্শনী
বীরভূম, সৌভিক রায়: বোলপুর শান্তিনিকেতনের নন্দন আর্ট গ্যালারিতে নতুন সংযোজন। শিল্পী গণেশ হালুইয়ের করা অজন্তার গুহাচিত্রের অসল ট্রেসিং প্রতিলিপি প্রদর্শিত হচ্ছে গ্যালারিতে। যা এক অমূল্য সম্পদ। এই শিল্পকর্মগুলি নিয়ে বিশ্বভারতীর কলাভবনের নন্দন আর্ট গ্যালারিতে শুরু হল প্রদর্শনী। ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। জানা গিয়েছে, শুধুমাত্র ছুটির দিন ছাড়া প্রতিদিনই সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী দেখতে পারবেন সকলে।
বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, ১৯৫৭ সালে ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগের পক্ষ থেকে শিল্পী গনেশ হালুই প্রাচীন গুহাচিত্রের উপর ট্রেসিং পেপার বসিয়ে প্রতিলিপি তৈরি করেছিলেন। এই রকম মোট ৪৭টি প্রতিলিপি শিল্পী দান করেন বিশ্বভারতীর কলাভবনের প্রাক্তন অধ্যক্ষ দিলীপ মিত্রকে। পরবর্তীতে তিনি সেগুলি দান করেছেন কলাভবনকে। যা এক ঐতিহাসিক দলিল৷ এই সমস্ত অজন্তার গুহাচিত্রের অসল ট্রেসিং প্রতিলিপি দেখতে ইতিমধ্যেই বিশ্বভারতীতে ভিড় জমাতে শুরু করেছেন দেশে-বিদেশের পর্যটকেরা।
এক একটি গুহাচিত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যেমন, ঠিক তেমনই মাপের ট্রেসিং পেপারের উপর রেখা দিয়ে প্রতিলিপি তৈরি করেছিলেন শিল্পী। তিনি এই কাজ শেষ করতে পেরেছিলেন ১৯৬৩ সাল নাগাদ। তাই আপনি যদি এই সময় বোলপুর শান্তিনিকেতনে ভ্রমণের জন্য আসেন তাহেল অবশ্যই এই প্রদর্শনী ঘুরে যেতে পারেন।
Birbhum,West Bengal
November 28, 2025 3:03 PM IST
Birbhum News: শীতে শান্তিনিকেতন ভ্রমণ আরও আকর্ষণীয়! বিশ্বভারতীর নন্দন আর্ট গ্যালারিতে অজন্তা গুহাচিত্রের প্রতিলিপি প্রদর্শনী, চলবে ফেব্রুয়ারি পর্যন্ত



