Last Updated:
Birbhum News: বীরভূমের ইলামবাজারে গালা শিল্পের ধারক ও বাহক ছিলেন গুঁই সম্প্রদায়ের মানুষজন। এক সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বিশ্বভারতীর শিল্প সদনে গোপাল গুঁই ও নেপাল গুঁই গালা শিল্পের প্রশিক্ষণ দিতে এসেছিলেন
গালা শিল্প
বীরভূম: আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে ভারতবর্ষে গালা শিল্পের পীঠস্থান ছিল বীরভূমের ইলামবাজার। মুঘল থেকে ব্রিটিশ আমল…গালার রমরমা বাণিজ্যকেন্দ্র বীরভূমের ইলামবাজার আজ অতীত। তবে, ইলামবাজারের সেই প্রাচীন গালা শিল্পকে এখনও বাঁচিয়ে রেখেছেন শান্তিনিকেতনের সুরুল গ্রামের বাসিন্দা শেখ ইউসুফ আলি।
বীরভূমের ইলামবাজারে এই শিল্পের ধারক ও বাহক ছিলেন গুঁই সম্প্রদায়ের মানুষজন। এক সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বিশ্বভারতীর শিল্প সদনে গোপাল গুঁই ও নেপাল গুঁই গালা শিল্পের প্রশিক্ষণ দিতে এসেছিলেন। পরবর্তী সময়ে তা বন্ধ হয়ে যায়। গুঁই পরিবারের অজিত গুঁইয়ের ছাত্র শিল্পী শেখ ইউসুফ আলি। তাঁর গালার অনবদ্য সব শিল্পকর্ম তাক লাগায়।
তবে অনেকেই জানেন না এই গলা শিল্প আসলে কী! গালা হল লাক্ষা পোকার বাসস্থান বা লালা।
লাক্ষা পোকা গাছ ও পাতার রস পান করে, তার পর গাছের ডালে লালা নির্গত করে বাসা তৈরি করে।এই বাসাই হল গালা। কুল, পলাশ, কুসুম, অরহর, পাকুর, সেমিওলতা গাছে গালা পাওয়া যায়। এই গাছগুলি থেকে গালা সংগ্রহ করা হয়, যা এই শিল্পের মূল কাঁচামাল।
শিল্প সামগ্রী তৈরি ছাড়াও আসবাপত্র থেকে মাটির পুতুল, মূর্তি বার্নিশে গালা লাগে। জুতোর পালিশ, নেল পলিশ, লিপস্টিকে গালা ব্যবহার করা হয়। বিভিন্ন ওষুধ তৈরিতেও গালা লাগে। বিশেষ করে ক্যাপসুল তৈরিতে গালা আবশ্যিক। এছাড়া, গালা দিয়ে থালা, বাটি, গ্ল্যাসও তৈরি হয়।
সৌভিক রায়
Kolkata,West Bengal
June 12, 2025 7:13 PM IST