Last Updated:
Travel: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনের স্মৃতি রয়েছে বোলপুরের এই জায়গায় না দেখলেই ভুল করবেন

বীরভূম, সৌভিক রায়: বীরভূমের মধ্যে অবস্থিত বোলপুর শান্তিনিকেতন তো একাধিকবার এসেছেন। তবে কোনওদিন দেখেছেন গীতাঞ্জলি রেল মিউজিয়াম? স্টেশন থেকে বেরিয়ে গোটা বোলপুর ভ্রমণ করা হয়ে গেছে তবে স্টেশনের কাছেই রয়েছে এই মিউজিয়াম সেটা হয়তো আজ পর্যন্ত ঘুরে দেখা হয়নি। তাহলে আজকে আপনাদের ঠিকানা দেব, আপনি বোলপুর শান্তিনিকেতন গিয়ে কোথায় এটি দেখতে পাবেন?
গীতাঞ্জলি মিউজিয়াম, বোলপুরে প্রতিষ্ঠিত একটি প্রতীকী স্থান, যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানকে সম্মানিত করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০-তম জন্মবর্ষে ভারতের রেল মন্ত্রক এই মিউজিয়াম প্রতিষ্ঠা করেন। গীতাঞ্জলি নামকরণ করা হয়েছে, ঠাকুরের নোবেলজয়ী কাব্যগ্রন্থের নামে।
Location :
Kolkata,West Bengal
First Published :
October 03, 2025 9:23 PM IST