Bengali Serial TRP: ফুলকি-জগদ্ধাত্রীকে বলে বলে দশ গোল! কে ছিনিয়ে নিল ‘সেরার সেরা’-র মুকুট, রইল সেরা দশ

Bengali Serial TRP: ফুলকি-জগদ্ধাত্রীকে বলে বলে দশ গোল! কে ছিনিয়ে নিল ‘সেরার সেরা’-র মুকুট, রইল সেরা দশ

Last Updated:

Bengali Serial TRP: টলিপাড়ার অন্দরের গুঞ্জনে শোনা যাচ্ছে, ধারাবাহিক জগদ্ধাত্রী খুব শীঘ্রই শেষ হবে৷ দীর্ঘ ৩ বছর ধরে একটানা নিজের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক৷ চলতি সপ্তাহেও সেরা পাঁচে রয়েছে এই ধারাবাহিক৷

Bengali Serial TRP: ফুলকি-জগদ্ধাত্রীকে বলে বলে দশ গোল! কে ছিনিয়ে নিল ‘সেরার সেরা’-র মুকুট, রইল সেরা দশ
News18

কলকাতা: বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। টলিপাড়ার অন্দরের গুঞ্জনে শোনা যাচ্ছে, ধারাবাহিক জগদ্ধাত্রী খুব শীঘ্রই শেষ হবে৷ দীর্ঘ ৩ বছর ধরে একটানা নিজের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক৷ চলতি সপ্তাহেও সেরা পাঁচে রয়েছে এই ধারাবাহিক৷

এবার টিআরপি তালিকায় বিরাট চমক ৷ কেউ কাউকে একচুলও জমি ছাড়তে নারাজ ৷ লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি-র তালিকা।

পরিণীতা-৬.৮ (প্রথম)

পরশুরাম আজকের নায়ক- ৬.৬ (দ্বিতীয়)

জগদ্ধাত্রী-রাঙামতি তীরন্দাজ-৬.৪(তৃতীয়)

চিরদিনই তুমি যে আমার– ৬.২(চতুর্থ)

ফুলকি-আমাদের দাদামণি -৬.১(পঞ্চম)

রাজরাজেশ্বরী রানী ভবানী-ও মোর দরদিয়া–৫.৮(ষষ্ঠ)

চিরসখা-৫.৫(সপ্তম)

জোয়ার ভাঁটা-লক্ষ্মীর ঝাঁপি-৫.৪(অষ্টম)

তুই আমার হিরো -৫.১ (নবম)

কনে দেখা আলো-৪.৯ (দশম)

আরও পড়ুন-নভেম্বরেই ‘জ্যাকপট’…! সূর্যের গোচরে আকাশছোঁয়া উন্নতি, বিরাট আর্থিক লাভ, সৌভাগ্যের দরজা খুলবে

প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। ৬.৮ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরিণীতা’৷ ৬.৬ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’৷ ৬.৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ ও ‘রাঙামতি তীরন্দাজ’। ৬.২ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’৷ ৬.১ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘ফুলকি’ও ‘আমাদের দাদামণি’ ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/

Bengali Serial TRP: ফুলকি-জগদ্ধাত্রীকে বলে বলে দশ গোল! কে ছিনিয়ে নিল ‘সেরার সেরা’-র মুকুট, রইল সেরা দশ

Scroll to Top