
সময়ের সঙ্গে সঙ্গে শহর বদলেছে। ইট-পাথরের ঘরবাড়ি, ইটভাটা আর মেছোভেড়ির দখলে হারিয়ে গিয়েছে ধানিজমির সবুজ বিস্তার। তবুও ইতিহাসের পাতায় আজও ঝলমল করে বসিরহাটের সেই পুরনো নাম – লবণের শহর, যে শহর একদিন গড়ে উঠেছিল ইছামতীর লবণাক্ত জলে, মানুষের শ্রমে, আর ব্যবসার স্বপ্নে। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)



