
Last Updated:
তিন বিঘা ঘেরাটোপে আবদ্ধ বাঘিনী! শেষ বেলায় যা করা হয়।
বাঁকুড়া: বাঘবন্দির খেলা শেষ হয়েছে রবিবার। তবে এই বাঘবন্দির খেলা শেষ হওয়ার আগে যা ঘটনা ঘটেছে তা অনেকেরই কাছেই এখনও অজানা। বাঘবন্দির ঠিক কয়েক মুহূর্ত আগে সবার মনে ছিল, তবে কি বেজে গেল ঘন্টা! বাঘবন্দি খেলার অবসানের আগে টানা হয় জালের পরিধি! অন্যদিকে চলে জোর প্রস্তুতি। ঘটনাস্থলে হাজির হন বাঁকুড়ার ডিএম এবং এসপি। প্রথমে ১০ বিঘা জমি জাল দিয়ে ঘেরা হয়, পড়ে সেই জমি এখন কমিয়ে এনে করা হয় তিন বিঘায়। এই তিন বিঘার মধ্যেই ছিল জিনাত।
জালগুলিকে টেনে আরও উঁচু করে দেওয়া হয়, যাতে শেষ বেলায় এসে জাল টপকে না পালাতে পারে সে। আনা হয় একটি জলের ট্যাঙ্কার। যে জলের ট্যাঙ্করের জল বাঘিনীর ডিহাইড্রেশন দূর করার জন্য ছিল। সবমিলিয়ে যেন যুদ্ধের শেষ প্রস্তুতি ছিল সেই মুহূর্তে। তবে এই যুদ্ধ অবশ্য ছিল ভালোবাসার যুদ্ধ! যত্ন সহকারে বাঘটাকে ধরার ধরে, বাঁকুড়া বন দফতর সহ তিন জেলার বন দফতর। ঘটনাস্থলের আপডেটও ছিল একাধিক। বাঁকুড়া জেলার রনিবাঁধ ব্লকের গোসাইডিহি গ্রামের জলাধারের গা লাগোয়া একটি জায়গায় ছিল বাঘিনী জিনাত। বন দফতর সূত্রে তখনকার খবর ছিল, প্রথমে ১০ বিঘা জায়গায় ঘেরাটোপ তৈরি করা হয়েছিল। চারিদিক ঘিরে ফেলা হয়েছিল জাল দিয়ে। শনিবার রাত্রিতে ধরতে গিয়েও ধরা যায়নি বাঘিনীকে। এবার সেই ঘেরাটোপ কমিয়ে নিয়ে এসে আনা হয়েছে তিন বিঘায়। এই তিন বিঘার মধ্যেই ছিল ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া কাঁপানো বাঘিনী জিনাত!
আরও পড়ুন: নীল জল, জঙ্গল, টিলার মেলবন্ধন! বছরের শেষে ছুটি মিলতেই কাতারে কাতারে পর্যটক আসছেন এই জায়গায়
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পালিয়ে পালিয়ে বেদম খাটনি হয়েছিল তার! সেই কারণে প্রথম থেকেই ছিল ডিহাইড্রেশনের আশঙ্কা! বন দফতরের তরফ থেকে সেই কথা মাথায় রেখেই আনা হয়েছিল একটি পাঁচ হাজার লিটারের ট্যাংকার। সেই জল পান করবে জিনাত বাঘিনী, এমনটাই ছিল পরিকল্পনা। এ যেন বাবার একমাত্র মেয়ের বাড়ি আসার গল্প।
নীলাঞ্জন ব্যানার্জী
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
December 30, 2024 10:37 AM IST