Last Updated:
Bankura News: হাতিকে ঘুম পাড়াতে বাঁকুড়ায় বিদেশি বিন্দুকের ব্যবহার। ডেনমার্ক থেকে এল ট্রাঙ্কুলাইজার। ডেনমার্কে নির্মিত এই বন্দুক জে.এম.এসপি ২৫ হালকা। ব্যবহার সহজ। রেঞ্জও বেশি।
মুখ্য বনপালের হাতে ট্রাঙ্কুলাইজার
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ডেনমার্ক থেকে পাঁচ’টা বন্দুক ঢুকেছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে একটি বন্দুক বাঁকুড়ার বেলিয়াতোড়ে। হাতিকে ঘুম পাড়াতে এবার অত্যাধুনিক ট্রাঙ্কুলাইজার নিয়ে সার্বিক একটি ট্রেনিং হল বাঁকুড়ার সবচেয়ে হাতিপ্রবণ এলাকায়। ঘুম পাড়ানি গুলিকে বলে ‘ডার্ট’, আর যে ‘নন লিথাল’ বন্দুক দিয়ে এই গুলি ছোঁড়া যায় তাকে বলে ‘ট্রাঙ্কুলাইজার’।
এত দিন ডার্ট চেম্বারে ভরে তাক করে মারতে হত, নিশানা লাগাতে পেতে হত বেগ। হাত কাঁপলে নিশানা লাগাতে খুব সমস্যা হয়। তবে ডেনমার্কে নির্মিত এই বন্দুক জে.এম.এসপি ২৫ হালকা। ব্যবহার সহজ। রেঞ্জও বেশি।
এরপর জঙ্গলে করা হয় টার্গেট প্র্যাকটিস। ডেনমার্কের বন্দুক, বাঁকুড়ার হাতি, আর বন দফতরের আধিকারিকেরা মিলে যেন দেখলেন আশার আলো। প্রযুক্তি এবং জঙ্গলের বন্যতা যেন মিশে একাকার বাঁকুড়ায়।
Bankura,Bankura,West Bengal
November 27, 2025 10:39 PM IST
Bankura News: হাতিকে ঘুম পাড়াতে বাঁকুড়ায় বিদেশি বন্দুকের ব্যবহার! ডেনমার্ক থেকে এল ট্রাঙ্কুলাইজার, চালালেন আধিকারিকেরা



