Bangla News: বন্ধ হয়ে গেল সরকারি কাজ! মালদহে যা ঘটল, অবিশ্বাস্য! তুমুল অস্বস্তিতে শাসকদল

Bangla News: বন্ধ হয়ে গেল সরকারি কাজ! মালদহে যা ঘটল, অবিশ্বাস্য! তুমুল অস্বস্তিতে শাসকদল

Last Updated:

Bangla News: বিডিও অফিসে বিক্ষোভ পঞ্চায়েত সমিতির সদস্যদের। পরিস্থিতির সামাল দিতে নামল পুলিশ। বন্ধ সরকারি কাজ। কেন?

কাজ বন্ধ সরকারি অফিসেBangla News: বন্ধ হয়ে গেল সরকারি কাজ! মালদহে যা ঘটল, অবিশ্বাস্য! তুমুল অস্বস্তিতে শাসকদল
কাজ বন্ধ সরকারি অফিসে

মালদহ: ‘কাটমানি’ বিবাদে উত্তপ্ত ব্লক অফিস। বিডিও এবং তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির দ্বন্দ্ব চরমে। পরিস্থিতি সামলাতে নামল পুলিশ। মালদহের রতুয়া-১ বিডিও-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ সদস্যদের। পঞ্চায়েত সমিতি ভবন সংস্কার কাজ বন্ধ করে দিলেন তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যরাই। শাসকদলের পঞ্চায়েত সমিতির সদস্যদের হাতে ‘হেনস্থা’ বিডিও-র নিযুক্ত ঠিকাদাররা। কাটমানি না দেওয়াতেই বিবাদ, দাবি ভারপ্রাপ্ত ঠিকাদারদের।

পঞ্চায়েত সমিতির ভবন সংস্কার থেকে শুরু করে পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি, এমনকী সাম্প্রতিক আবাস যোজনার সমীক্ষা। এমন নানা ইস্যুতে মালদহের রতুয়ায় বিডিও রাকেশ টোপ্পোর সঙ্গে তৃণমূল পঞ্চায়েত সমিতির দ্বৈরথ চরমে। বিডিও-র বিরুদ্ধে একনায়কতন্ত্র কায়েম ও দুর্নীতির অভিযোগ তুলে বিডিও অফিস ঘেরাও তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্যদের।

আরও পড়ুন: কেউ বলে বাবু-কেউ বলে বৌ! সস্তার এই শাক আসলে খুবই ‘দামি’, রোজ খেলে স্থায়ী হবে যৌবন-জৌলুস! জানুন

প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে পঞ্চায়েত সমিতি ভবন সংস্কারের টেন্ডার পাস করেন বিডিও। গত অক্টোবর মাসে কাজ শুরু হলেও তা বন্ধ করে দেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যরা। কিন্তু, বৃহস্পতিবার ফের কাজ শুরু হতেই বেঁধে যায় গোলমাল। অভিযোগ, বিডিও নিযুক্ত ঠিকাদারদের কাজ বন্ধ করে দিয়ে কার্যত ধাওয়া করেন পঞ্চায়েত সমিতির সদস্য ও তাঁদের দলবল। শেষপর্যন্ত পুলিশি আশ্রয়ে রক্ষা পান ঠিকাদাররা।ঠিকাদারদের অভিযোগ, বিডিও কাজ করতে বলছেন। অথচ, পঞ্চায়েত সমিতি কাজ করতে দিচ্ছে না। তাঁদের কাজ বন্ধ করে ‘হেনস্থা’ করা হয়েছে। কাটমানি না দেওয়াতেই পঞ্চায়েত সমিতির সদস্যরা চড়াও হয়।

আরও পড়ুন: শারীরিক মিলনের ঠিক আগে ও পরে কি প্রস্রাব করা উচিত? জানুন চিকিৎসকের মত! ‘এই’ ভুলেই নষ্ট কত পরিবার

অন্যদিকে, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির দাবি, গত এক বছর তিন মাস ধরে নতুন বোর্ড ক্ষমতায় আসার পর বিডিও তাঁদের কোনও মান্যতা দেননি।  টাকার খরচের কোনও হিসেব দেওয়া হচ্ছে না। পথশ্রী প্রকল্পে কয়েক কোটি টাকার নিম্নমানের কাজের অভিযোগ করার পরও বিডিও ঠিকাদারদের বিল পাস করে দিয়েছেন। শুধু তাই নয়, পঞ্চায়েত সমিতির ভবন সংস্কারেও নিম্নমানের কাজ হচ্ছে বিডিও-র মদতে। এই কারণেই আজ কাজ বন্ধ করে আন্দোলনে নামতে হয়েছে দাবী পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষের।যদিও এই বিবাদের বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি রতুয়া -১ ব্লকের বিডিও রাকেশ টোপ্পো।

সেবক দেবশর্মা

Scroll to Top