ইউপি নির্বাচনের ভোটের তারিখ চূড়ান্ত হচ্ছে ১২ অক্টোবর, ধারাবাহিকভাবে শুরু হচ্ছে রাজনৈতিক সংলাপও – DesheBideshe
ঢাকা, ০৮ অক্টোবর – ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোন ধাপে কবে ভোট অনুষ্ঠিত হবে, তা আগামী সোমবার (১২ অক্টোবর) কমিশন সভায় সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত রূপরেখা ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। একই দিন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরুর বিষয়েও দিকনির্দেশনা আসবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি থেকে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব








