চট্টগ্রাম বন্দর ছাড়িয়ে বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ ডিপি ওয়ার্ল্ডের, প্রধানমন্ত্রীর সঙ্গে চেয়ারম্যানের বৈঠক – DesheBideshe
ঢাকা, ০৮ অক্টোবর – চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নের পাশাপাশি বাংলাদেশে আরও বিস্তৃত পরিসরে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল বন্দর, লজিস্টিকস ও নতুন বিনিয়োগের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা








