সরকারি দায়িত্বে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক অডিট কর্মকর্তা সোহেলের নথি চেয়েছে দুদক
সরকারি দায়িত্ব পালনে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম এবং অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর সদস্যদের পেনশন-সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে অনিয়মের অভিযোগ উঠেছে বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের কর্মকর্তা সোহেল আহমেদের বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে অনুসন্ধানের স্বার্থে তাঁর চাকরিসংক্রান্ত ও ব্যক্তিগত বিভিন্ন নথি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। উপলব্ধ নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ মে দুদকের প্রধান কার্যালয় থেকে বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক


